ঘর আলো করে এল নতুন অতিথি! শনিবার শহরের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান উভয়েই সুস্থ আছে। আসায় খুশি গোটা চক্রবর্তী পরিবার। যেহেতু একদিকে, সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের এক মেয়ে। তাই এবার গৌরব হলেন পুত্র সন্তানের বাবা। যেন একটি গোটা বৃত্ত সম্পন্ন হল।