হটাৎই মেট্রো সফরে দেব-রুক্মিণী, ব্যাপারটা কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের অন্যান্য দিনের মতো আজ সকালের দিকে খুব একটা ভিড় ছিলনা কলকাতা মেট্রোতে। তাছাড়াও ছুটির দিন থাকায় খুব একটা তাড়াহুড়ো ও ছিলনা যাত্রীদের মধ্যে। তাই কিছুটা ধীরে সুস্থেই মেট্রোতে উঠেছিলেন যাত্রীরা। সেখানেই চোখ ছানাবড়া সকলের। মেট্রোতে রয়েছেন অভিনেতা দেব! সঙ্গে আবার রুক্মিণী!

আরও পড়ুনঃ Magrahat: পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম, মগরাহাটের ঘটনায় সিবিআই তদন্তের দাবী

চলতি এপ্রিল মাসেই মুক্তি পেতে চলেছে অভিনেতা দেব ও জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর অভিনিত সিনেমা ‘কিশমিশ’। তার প্রচারের জন্যই নাকি হটাৎই মেট্রো সফরে দেব-রুক্মিণী জুটি। কিন্তু এই দুজনী নন, আজ সকালে মেট্রোয় দেখা মেলে গোটা কিশমিশ টিমের। গোটা কামরা জুড়ে চলল দেদার আড্ডা, সেইসঙ্গে নাচ-গান। তবে সেখানেই শেষ নয়, নিজেদের আসন্ন ছবি সিনেমা হলে  গিয়ে দেখা জন্য ও অনুরোধ করতে শোনা গেল এই দুই তারকাকে।

হটাৎই মেট্রো সফরে দেব-রুক্মিণী, ব্যাপারটা কী?

এরপরেই নিজের ফেসবুক লাইভ থেকে সেকথা জানান দেব। সেই লাইভেই মেট্রো কোচের ভিতরের দেদার আড্ডার ছবি ফুটে ওঠে সকলের সামনে। তাছাড়াও সেখানে হাজির থাকতে দেখা যায় কিশমিশের প্রযোজক  এনা সাহা আরও বেশকিছু অভিনেতাদের। জানা গিয়েছে, একেবারেই অন্যধরনের প্রেমের গল্প বলবে এই ‘কিশমিশ’। যেখানে তিনটি ভিন্ন ভিন্ন সময়ের প্রেক্ষিতে প্রকাশ পাবে গোটা ঘটনা। মনে করা হচ্ছে নতুণ প্রজন্মের কাছে প্রেমের একটি ভিন্ন ধরনের সংজ্ঞা তুলে ধরবে এই ছবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর