নজরবন্দি ব্যুরোঃ প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি। ফুসফুসে সংক্রমণের কারণে শরীর খারাপ হচ্ছে তাঁর। জানাল দিল্লির সেনা হাসপাতাল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে গভীর কোমাতেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।দিল্লির সেনা হাসপাতাল বিবৃতি দিয়ে জানাল, ‘গতকাল থেকে প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞরা নজর রাখছেন।
আরও পড়ুনঃ আপনি কি সরকারি চাকরি করেন? আপনার গর্বের চাকরি যেতে পারে তিন মাসের নোটিসে!
তিনি এখনও কোমাতেই রয়েছেন। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।’ গত ২০ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তার পর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, গত ১০ অগস্ট তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষায় তাঁর কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। মস্তিষ্কের একটা ক্লট সরাতে সেদিনই তাঁর ব্রেন সার্জারি করা হয়। তারপর থেকেই কোমাতে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের।এর আগে গত বুধবারের বুলেটিনে সেনা হাসপাতাল জানায়, প্রণববাবুর রেনাল প্যারামিটারে কিছু বদল হয়েছে। চিকিত্সা বিজ্ঞানে এই রেনাল প্যারামিটার বলতে বোঝায়, শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ইউরিক অ্যাসিড প্রভৃতির মাত্রা।
এইসব উপাদানের মাত্রায় বদল হলে তার জেরে শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার কিছুটা উন্নতি হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতির। কিন্তু তারপরেই এবার তাঁর ফুসফুসের সংক্রমণ আরও বাড়ল।



