স্বাস্থ্যের অবনতি সুরজিতের, শরীরে বেড়েছে করোনার সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল ময়দানের এই প্রাক্তন  ফুটবলারের। যারফলে তড়িঘড়ি করে সেসময় ভেন্টিলেশনে রাখা হয় এই তারকা কে। সেইসঙ্গে কৃত্রিম প্রক্রিয়ায় মাধ্যমে চালানো হয় তাঁর শ্বাস প্রক্রিয়া। তবে বর্তমানে আগের থেকে আরও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন শহরের তিনপ্রধান কাঁপানো এই খেলোয়াড়।

আরও পড়ুনঃ Gold Price: বিয়ের মরশুমে প্রায় ১১ হাজার টাকার কমলো সোনার দাম, স্বস্তিতে মধ্যবিত্য

গতকাল হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল,  এখনও তাঁর শ্বাস প্রক্রিয়ার সমস্যা রয়ে গিয়েছে। পাশাপাশি দেখা দিয়েছিল রক্তচাপের সমস্যা। যারফলে চিকিৎসক অজয় সরকারের নেতৃত্বে বিশেষ বোর্ড ও গঠন করা তাঁর চিকিৎসার জন্য। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার বদলে আরও সঙ্কটজনক পরিস্থিতি দেখা দেয় এই প্রাক্তন ফুটবলারের।

স্বাস্থ্যের অবনতি সুরজিতের, বেড়েছে করোনার সংক্রমণ

Ex footballer Surajit Sengupta admitted to hospital with Covid-19 dgtl - Anandabazar
স্বাস্থ্যের অবনতি সুরজিতের, শরীরে বেড়েছে করোনার সংক্রমণ

উল্লেখ্য, তাঁর শরীরের সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য গতকালই মাথা ও বুকের সিটি স্ক্যান করা হয় হাসপাতালের তরফ থেকে। সেই রিপোর্টের মাধ্যমেই জানা যায়, আগের তুলনায় আরও ব্যাপক পরিমানে তাঁর শরীরে বেড়েছে সংক্রমণের মাত্রা। সেইসাথে প্রবল ভাবে সংক্রমণের তীব্রতা লক্ষ্য করা গিয়েছে সিটি স্ক্যানের মাধ্যমে। তবে এখানেই শেষ নয়, চিকিৎসকদের আরও চিন্তা বাড়িয়েছে এই প্রাক্তন তারকার হৃদযন্ত্রের সমস্যা। যা দেখে কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন