নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝড় প্রাণ কাড়লো দুই মহিলার।বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক ও আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে।চড়কের মেলা থেকে ফেরার সময় গাছ চাপা পড়ে মৃত্যু হয় কামাখ্যাগুড়ির সুনীতি দাস (৩২) নামের এক মহিলার।আশ্চর্যজনক ভাবে বেঁচে যায় তাঁর কোলে থাকা চার মাসের শিশুকন্যা।
আরও পড়ুনঃ ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের


অপর একটি ঘটনায় আলিপুরদুয়ারের বারোবিশার এক ভবঘুরে মহিলার মৃত্যু হয় ঝড়ে।সব মিলিয়ে ওই দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জেলার বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। একইসঙ্গে গাছ পড়ে ক্ষতিগ্রস্থ হয় নিমতি পুলিশ ফাঁড়ি। ঝড়ে গাছের তলায় চাপা পড়ে নিমতি পুলিশ ফাঁড়ির গাড়ি।
মাত্র দশ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড আলিপুরদুয়ার, প্রান গেল দুজনের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার নিমতি পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা। একইরকম ভাবে কালচিনি ব্লকের ৩১ নং জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে ঘটনাস্থলে আসে কালচিনি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মীরা।







