ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত দু’বছরে গোটা বিশ্ব করোনার জালে জর্জরিত হয়ে পড়েছিল। বিশ্বের প্রায় সব দেশেই নেমে এসেছিল লকডাউন এর মত কঠিন পরিস্থিতি। আমাদের দেশেও তার অন্যথা হয়নি। গত ফেব্রুয়ারীতে ওমিক্রন ত্রাস আমাদের দেশে করোনার তৃতীয় ঢেউ এনেছিল। অবশেষে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আস্তে আস্তে দেশের সব রাজ্য থেকেই উঠেছে করোনার কঠিন বিধি নিষেধ।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য, সেনা-জঙ্গির তুমুল সংঘর্ষে খতম চার জঙ্গি

গত কয়েকদিন ধরে আগের তুলনায় প্রায় অনেকটাই কমে গিয়েছিল করোনা সংক্রমণ । কিন্তু বিশ্বের অন্যান্য দেশে হঠাৎ করেই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। আর সেটা দেখেই আমাদের দেশের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাড়তি সতর্কতা নিয়েছে। এই রকম পরিস্থিতিতে আজ দিল্লির এক স্কুল পড়ুয়া এবং শিক্ষকের কোভিড সংক্রমনের খবর মিলেছে। কারণ দেশে করোনার সংক্রমণ শিথিল হতেই খুলে গিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের
ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের

ছাত্র-ছাত্রীরা অনেকদিন পর পুরনো মেজাজে স্কুলে যাচ্ছে। কিন্তু স্কুল থেকেই বাড়ছে আবার করোনা সংক্রমণ। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর এ ৪৪ জন কোভিড সংক্রমনের খবর মিলেছে এর মধ্যে ১৫ জন শিশু । এই ঘটনার পরেই দিল্লির বিভিন্ন স্কুলগুলিতে নতুন নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। নির্দেশিকায় বলা হয়েছে স্কুলপড়ুয়া শিক্ষক ও অন্যদের অবশ্যই পড়তে হবে।

ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের
ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের

সম্ভাব্য শারীরিক দূরত্বও বিধি মেনে চলতে হবে। নিয়ম করে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সমস্ত স্কুলপড়ুয়া শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষা কর্মী ও অভিভাবকদের মধ্যে কভিদ সংক্রমণ নিয়ে সচেতনতা প্রচার করতে হবে।

ফের করোনা জাল দিল্লির স্কুলে, নতুন নির্দেশিকা দিল্লি সরকারের

স্কুলে যদি কারো করণা সংক্রমণ ধরা পড়ে তবে স্কুল কর্তৃপক্ষকে তা খুব তাড়াতাড়ি শিক্ষা দপ্তর কে জানাতে হবে। দিল্লির স্কুলগুলোতে করো না ধরা পড়ায় আতঙ্কিত শিক্ষক থেকে অভিভাবকরা। তাহলে কি ফের স্কুল-কলেজ বন্ধ হতে চলেছে দিল্লিতে। এই আশঙ্কাতেই এখন দিন কাটছে ছাত্র-শিক্ষকসহ অভিভাবকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত