নজরবন্দি ব্যুরোঃ জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য৷ বৃহস্পতিবার সেনা-জঙ্গির তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শোপিয়ান৷ দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে চার জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে৷ টুইটা করে জানিয়েছে কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শোপিয়ানের চাকুরা এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনার চিনার কর্পস এবং কাশ্মীর জোন পুলিশের যৌথ বাহিনী।
আরও পড়ুনঃ মোহন ভাগবতের হুঙ্কার, ১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত


সেই সময়ই খতম করা হয় জঙ্গিদের। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, মনে করা হচ্ছে, নিহত জঙ্গিরা সকলেই লস্করের সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছনোর সময় দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ যায় দুই জওয়ানের। তাঁদের গাড়িটি উলটে যাওয়াতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৫ জন৷ তাদের শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
কাশ্মীরে জঙ্গি নিধন অভিযানে বড় সাফল্য, সেনা-জঙ্গির তুমুল সংঘর্ষে খতম চার জঙ্গি



উল্লেখ্য, চলতি মাসে এখনও পর্যন্ত এটি কাশ্মীরে ঘটে যাওয়া পঞ্চম এনকাউন্টার। এখনও পর্যন্ত উপত্যকা জুড়ে পাক মদতপুষ্ট ১২ জন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে সেনা।







