মোহন ভাগবতের হুঙ্কার, ১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোহন ভাগবত আরএসএস প্রধান। আর এবার এই আরএসএস প্রধান ই হুংকার দিয়ে জানালেন ১৫ বছরের মধ্যে ঋষি অরবিন্দ স্বামী বিবেকানন্দের স্বপ্নের অখন্ড ভারত তৈরি হয়ে যাবে । আর যারা এই অখণ্ড ভারত গড়ার সময় বাধা দিতে আসবে তারা ধ্বংস হয়ে যাবে।

আরও পড়ুনঃ সৌগত রায়ের মন্তব্য সঠিক নয়! সরব তৃণমূলের একাংশ

হরিদ্বারে এক সভায় সংঘচালক মোহন ভাগবত বলেন, “কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অখণ্ড ভারত তৈরি হবে। আর একটু চেষ্টা করলে স্বামী বিবেকানন্দ বা ঋষি অরবিন্দের স্বপ্নের অখণ্ড ভারত ১০- ১৫ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। এটা কেউ আটকাতে পারবে না।

১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত

এই স্বপ্নপূরণের মাঝে আসবে যে, সে বা তারা ধ্বংস হয়ে যাবে।” ভাগবত আরও বলেন, “হিন্দুই সনাতন ধর্ম। এই ধর্মকে আটকানোর চেষ্টা করা হয়েছে। ধ্বংস করারও চেষ্টা হয়েছে। কিন্তু চক্রান্তকারীরা সেটা করতে সক্ষম হয়নি। ভবিষ্যতেও পারবে না।”

মোহন ভাগবতের হুঙ্কার, ১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত
মোহন ভাগবতের হুঙ্কার, ১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত

একইসঙ্গে তিনি অখণ্ড ভারত গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তাঁর এই মন্তব্য নিয়ে শিব সেনা নেতা সঞ্জয় রাউত। বলেন, “প্রথমে পাক অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হবে। তার পর পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশ নিয়ে তৈরি হবে অখণ্ড ভারত। কেউ আপনাদের আটকাচ্ছে না।”

মোহন ভাগবতের হুঙ্কার, ১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত

মোহন ভাগবতের হুঙ্কার, ১৫ বছরের মধ্যে তৈরি হবে অখন্ড ভারত

এর পরই রাউতের খোঁচা, “কিন্তু কথা দিল ১৫ দিনের মধ্যে এই কাজ সেরে ফেলবেন। ১৫ বছর সময় লাগাবেন না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত