ক্রমশ বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, ১৬টি এলাকা ‘অতি বিপজ্জনক’, জারি সতর্কবার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রমশ বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি। রীতিমত উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যের। আর রাজ্যের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শুধু তাই নয়, শাসক শিবিরকে নিশানা করছে বিরোধী দল বিজেপিও। এহেন পরিস্থিতিতে গোটা বাংলা জুড়ে ১৬টি এলাকাকে ‘অতি বিপজ্জনক’ বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: ‘চোর-চরিত্রহীন’? সৌমিত্রর নামে পোস্টার, বাঁকুড়ায় বিষম বিড়ম্বনায় বিজেপি!

অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলার বুধবার বিকেলেই পুরভবনে জরুরি বৈঠক করলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। আর ওই বৈঠকে উপস্থিক ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং সাংসদ তথা তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন। এই বৈঠক থেকে মেয়র ফিরহাদ হাকিমের দাবি করে জানান যে, ডেঙ্গি এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে। আর তার কৃতিত্বটা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

12 19

এদিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর চব্বিশ পরগনার। এছাড়াও স্বাস্থ্য দফতরের রিপোর্টে ১৬টি পুরসভাকে ‘অতি বিপজ্জনক’ বলে চিহ্নিত করা হয়েছে। এই পুরসভাগুলির মধ্যে রয়েছে বিধাননগর, দক্ষিণ দমদম, হাওড়া, উত্তর দমদম, শ্রীরামপুর, বালি, বরাহনগর, কামারহাটি, বারাসত, অশোকনগর, কল্যাণগড়, নৈহাটি, উত্তরপাড়া, রাজপুর, সোনারপুর, ব্যারাকপুর, পানিহাটি, দমদম।

ক্রমশ বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, ১৬টি এলাকা ‘অতি বিপজ্জনক’, জারি সতর্কবার্তা

11 19

জানা গিয়েছে, এই ‘অতি বিপজ্জনক’ এলাকা গুলিতে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। রিপোর্টে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত