বিদায় নেয়নি ডেঙ্গু , সাথে দোসর স্ক্রাব টাইফস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  এখনও শীত পড়েনি। দিনে গরম , শুধু রাতে বা ভোরের দিকে ঠাণ্ডা হাওয়া বয়। আবহাওয়ার এই পরিবর্তনে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া । ফলে শীতের শুরুতেও ডেঙ্গু , ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাসের মত অসুখে আক্রান্ত হওয়া চলছেই।

আরও পড়ুন: দেশের নিরাপদতম শহর কলকাতা, অপরাধের শীর্ষে রাজধানী

বিদায় নেয়নি ডেঙ্গু , সাথে দোসর স্ক্রাব টাইফস
বিদায় নেয়নি ডেঙ্গু , সাথে দোসর স্ক্রাব টাইফস

চিকিৎসকদের কথায় শীত পড়লেই চলে যাবে এই রোগ। কিন্তু পরিবেশের দয়ায় সব রোগ এখন সারা বছরের। সূত্রের খবর ,প্রায় ১ লক্ষ ডেঙ্গু আক্রান্ত ডিসেম্বরের শুরুতেই।তবে স্বাস্থ্য দফতর সঠিক তথ্য প্রকাশ করেনি। সাথে ম্যালেরিয়ার দোসর স্ক্রাব টাইফস । এটি একটি পরজীবী পোকা। শিশু থেকে বৃদ্ধ সবাই আক্রান্ত হচ্ছেন এতে।

বিদায় নেয়নি ডেঙ্গু , সাথে দোসর স্ক্রাব টাইফস

শেষ দু তিন মাসে উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ সর্বত্রই পাওয়া গেছে এই রোগী। তবে কোন মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হয়নি। তবে বর্ষার রোগ শীতে থাকা নিয়ে যথেষ্ট উদ্বেগে চিকিৎসকরা । উষ্ণায়ন, দূষণের পাশাপাশি তাপমাত্রার অতি দ্রুত পরিবর্তনের সঙ্গে পতঙ্গ ও ভাইরাসও নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

বিদায় নেয়নি ডেঙ্গু , সাথে দোসর স্ক্রাব টাইফস

বিদায় নেয়নি ডেঙ্গু , সাথে দোসর স্ক্রাব টাইফস

ফলে একটু ঠান্ডা পড়লেও তারা সংক্রমণ ছড়াতে পারছে । ঋতু পরিবর্তনের সঙ্গে রোগ চলে যাবে, এই ধারণা এখন আর ঠিক নয়। বরং কমবেশি সারা বছর ধরেই তা হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে। আর বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে পরিবেশ রক্ষায় জোর দিতেই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন