বুথ দখলের চেষ্টা করেছেন প্রার্থী! ভোট চতুর্থীতে টালিগঞ্জে বিক্ষোভ বাবুলকে ঘিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুথ দখলের চেষ্টা করেছেন প্রার্থী, এই অভিযোগে চতুর্থ দফার ভোটের মাঝেই উত্তপ্ত হয়ে উঠলো টালিগঞ্জ। তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে। আজ বাংলায় ৫ জেলার মোট ৪৪টি আসনে নির্বাচন। শুধুমাত্র আজকের জন্যই নিয়োগ করা হয়েছে ৮৯৯ কেন্দ্রীয় বাহিনীকে। তার মধ্যেও সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়েছে ৫ জেলা জুড়েই। দিনের শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন মোট ৫ জন।

আরও পড়ুনঃ শীতলকুচির ১২৫ নম্বর বুথে বন্ধ করা হল ভোট, উদ্বিগ্ন নির্বাচন কমিশন।

বালি বেলুড় চুঁচুড়া জুড়েও কোথাও প্রার্থীর ওপর হামলা বা কোথাও তৃণমূল বিজেপির সংঘর্ষের চিত্র ফুটে উঠেছে। তার মধ্যেই টালিগঞ্জে, নিজের কেন্দ্রে বিক্ষভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থীর দাবি, এই কেন্দ্রে নাকি ছাপ্পা ভোট, রিগিং চলছিল। তারপরেই নাকি তিনি বটতলার বুথে আসেন। তখনই এলাকায় উত্তেজনা ছড়ায়। অপর দিকে বিজেপি অস্বীকার করে এই তথ্য। তাঁদের মতে,  ছাপ্পা ভোটের চেষ্টা করছিলেন বাবুল এবং বুথ দখল করতে গিয়েছিলেন তিনি। এবং তিনি নাকি ভোটার কার্ডও কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

বুথ দখলের চেষ্টা করেছেন প্রার্থী! ভোট চতুর্থীতে টালিগঞ্জে বিক্ষোভ বাবুলকে ঘিরে। সব মিলিয়ে দিনের মাঝামাঝি সময়ে এসে মোট ৫ জেলার ভোট চিত্রে একাধিক বার ফুটে উঠেছে অশান্তি বিক্ষোভের চিত্র। একাধিক জায়গায় অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আজই চুঁচুড়ায় গিয়ে বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই বিষয়েও তিনি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন