নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রতিবেশী রাষ্ট্রে জ্বালানি, বিদ্যুৎ, ও খাবারের বিরাট অভাব দেখা দিয়েছে। সব থেকে সংকটজনক পরিস্থিতি তৈরী হয়েছে ওষুধ সরবরাহ ব্যহত হওয়ায়। সাধারণ মানুষের দৈনদশা চরমে উঠেছে। কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) পদত্যাগের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা।
আরও পড়ুনঃ মর্মান্তিক! মোবাইলের ব্যাটারি ফেটে মৃত্যু হল এক ছোট্ট শিশুর

রাজাপক্ষকে প্রাণ বাঁচাতে কলম্বোর বাসভবন ছেড়ে পালাতেও হয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরব হয়েছেন রাজাপক্ষের দলেরই ১৬ সাংসদ। শনিবার দুপুরে রাষ্ট্রপতি ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়েই রাজাপক্ষের বাসভবনের দখল নেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদে পথে নেমেছেন শ্রীলঙ্কার দুই প্রাক্তন বিশ্ব বিখ্যাত ক্রিকেটার সনৎ জয়সূর্য ও রোশন মহানামা।

আজকের প্রতিবাদকারীদের তালিকায় রয়েছেন জয়সূর্যও। তবে শাান্তির পথেই বিদ্রোহের ঘোষণা করেছেন তিনি। এদিন টুইটারে জয়সূর্য লিখেছেন, “আমি সবসময় শ্রীলঙ্কার মানুষের সঙ্গে আছি। দ্রুত আমরা জয় সেলিব্রেট করব। এটা চলবেই। কোনও লঙ্ঘন হবে না।” জয়সূর্যর প্রাক্তন সতীর্থ মহানামা টুইটারে লিখেছেন,”জাতিগত ও ধর্মীয় বিভাজন নির্বিশেষে আমি সকল শ্রীলঙ্কার মানুষকে অনুরোধ করব, আগামী ৯ জুলাই অহিংস প্রতিবাদে শামিল হতে। এই লড়াই শুধু নিজেদের বেঁচে থাকারই নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও।”
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল শ্রীলঙ্কা, পথে নামলেন জয়সূর্য – মহানামা।

মহানামা আরও লিখেছেন, “১৯৪৮ সালের পর গোটা দেশ আজ একত্রিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সিস্টেমকে বদলে দেওয়ার এটাই হয়তো শেষ সুযোগ আমাদের কাছে। আমি জীবনের অনেকটাই পার করে ফেলেছি। আমি চাই তরুণ প্রজন্মের কাছে এই শ্রীলঙ্কাকে আরও ভাল বাসযোগ্য় জায়গা করে যাব। আমি প্রতিবাদে শামিল হচ্ছি।”
Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn
— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022



