নজরবন্দি, মালদাঃ মোবাইলের ব্যাটারি বিস্ফোরনে মালদায় মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম সুরজ মণ্ডল। বয়স সাড়ে তিন বছর। জানা গেছে আগুনের সংস্পর্শে আসায় মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর।
আরও পড়ুনঃ টি-২০ দলে বিরাটের থাকা নিয়ে বিস্ফোরক কপিল! কি বললেন ৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক
শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার কানাইনগর গ্রামে। এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা। শিশুর মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবারও।এলাকায় শোকের ছায়া।

শুক্রবার বিকেলে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ওই শিশুটি। সেখানে কিছু কাগজ ও বাড়ির জঞ্জাল ফেলে আগুন ধরিয়েছিলেন প্রতিবেশী এক ব্যক্তি। আর সেই জঞ্জালের মধ্যেই নাকি ছিল মোবাইলের ব্যাটারি। আগুনের তাপে সেটিই ফেটে যায়।
সেই বিস্ফোরণে রীতিমতো জখম হয় ওই শিশুটি। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ শিশুটি রাস্তার পাশে পড়ে থাকে। এরপরই বাড়ির লোকেরা ওই শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।
মর্মান্তিক! মোবাইলের ব্যাটারি ফেটে মৃত্যু হল এক ছোট্ট শিশুর
তড়িঘড়ি চিকিৎসার জন্য তাকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানায়, ওই শিশুটির মৃত্যু হয়েছে।



