টি-২০ দলে বিরাটের থাকা নিয়ে বিস্ফোরক কপিল! কি বললেন ৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহলির সময়টা সত্যিই ভাল যাচ্ছে না। তাঁকে নিয়ে মুখ খুলছেন নামী তারকারা। এবার কপিল দেব বলেছেন, অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাদ দেওয়া যায়, তা হলে কোহলিকে কেন টি ২০ দল থেকে বাদ দেওয়া যাবে না? এবার প্রশন তুলে দিলেন কপিল দেব।

আরও পড়ুনঃ CSK-র সব পোস্ট মুছে ফেললেন স্যার জাদেজা! তাহলে কি ধোনির সুখের সংসার ভাঙতে চলেছে?

কারণ অশ্বিনের নামের পাশে আছে ৪৪২টি টেস্ট উইকেট। সর্বকালের সেরা ভারতীয় স্পিনার তিনি। অথচ উপমহাদেশের বাইরে টেস্ট ক্রিকেট হলে দলে থাকে ১ জন স্পিনার। সেখানে বেশি ব্যাটিং দক্ষতার জন্য বেশিরভাগ সময় দলে সুযোগ পাড় রবীন্দ্র জাদেজা। বাদ পড়েন অশ্বিন। অথছ নিজের ফর্মের ধারে কাছে না থাকার পরেও টি-২০ দলে ঠিক সুযোগ পান বিরাট।

27

এই বৈষম্যটা ভালো লাগছে না ভারতীয় কিংবদন্তি কপিল দেবের। অশ্বিন যেমন কন্ডিশনের কারণে টেস্ট দলে জায়গা পান না, তেমনি ফর্মের কারণে কোহলিকে টি-টোয়েন্টি দলে দেখতে চান না ৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক। দিনের পর দিন, বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি নেই। সবচেয়ে বড় কথা, স্মরণীয় তেমন রানই নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭৯ রানের ইনিংসটা ছাড়া কোহলির এমন কোনও সাম্প্রতিক ইনিংস মনে পড়ে না, যা পূর্বের মুগ্ধতা ছড়িয়েছে।

28 3

টি-২০ দলে বিরাটের থাকা নিয়ে বিস্ফোরক কপিল! কি বললেন ৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক

টি-২০ দলে বিরাটের থাকা নিয়ে বিস্ফোরক কপিল!

আর হালফিলে তো দেশজুড়ে গণ-আওয়াজ উঠছে তাঁর টি-টোয়েন্টি খেলা নিয়ে। এক চ‌্যানেলে এ দিন কপিল বলেন, টেস্টে বিশ্বের দু’নম্বর বোলার হওয়া সত্বেও যদি রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হয়, তা হলে কোহলিকে কেন টি-টোয়েন্টি টিম থেকে বাদ দেওয়া হবে না? বিরাটকে যে ভাবে আমরা ব‌্যাট করতে দেখতে অভ‌্যস্ত, সেটা দেখতে পাচ্ছি না। বিরাট আজ বিরাট হয়েছে পারফর্ম করে। কিন্তু ও পারফর্ম করতে পারছে না যখন, তখন যে সব তরুণ ক্রিকেটাররা পারফর্ম করছে, তাদের কেন বসিয়ে রাখা হবে?’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর