বাবুলের দলবদলের দায় মোদি-শাহর, নয়া মন্ত্রীদের পছন্দ নয় দিলীপেরও?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবুল বিহনে মুহ্যমান ভারতীয় জনতা পার্টি। সাংবাদিকদের সর্বদা সোজাসাপ্টা জবাব দেওয়া দিলীপ ঘোষ আজ কিছুটা ডিফেন্সিভ! সব সময় স্ট্রেইট ব্যাটে খেলা বিজেপি রাজ্য সভাপতি আজ যেন একটু বেশিই মিতবাক। কিন্তু কেন? বাবুলের সমালোচক হিসেবে সুনাম রয়েছে দিলীপের। কিছুদিন আগেই জগিং করতে করতে আসানসোলের সাংসদের মুণ্ডপাত করছিলেন তিনি। তাহলে আজ হল কি? দিল্লির কোর্টে বল ঠেলে দিলীপ বুঝিয়ে দিলেন, তাঁর নয় বাবুলের দলবদলের দায় মোদি-শাহর!

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং, ভাঙ্গনের মুখে পাঞ্জাব কংগ্রেস

বাবুল সুপ্রিয় এককালে মোদি-শাহর গুড লিস্টে ছিলেন, তাঁকে একটু বেশিই গুরুত্ব দিতেন কেন্দ্রীয় নেতারা। আর তা নিয়ে মাঝেমধ্যে ক্ষোভ ফুটে উঠত বিজেপি রাজ্য সভাপতির গলায়। কিন্তু আজ তিনি মিতবাক। হয়ত এতাই প্রতিবাদ। এদিন বাবুলের দলত্যাগ করা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি মোদি-শাহর কোর্টে বলেন, ‘‘আমি কিছু বলব না। যা বলার দিল্লি বলবে। দলের মুখপাত্র সাংবাদিক বৈঠক করে বলবেন।’’

মন্ত্রীত্ব যাওয়ার ক্ষোভে বিদ্রোহ না করলেও ব্যাথিত বাবুল কিছু মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেটার পরিপ্রেক্ষিতেই সর্বদা বিতর্কের শিরোনামে থাকা বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষ করেছিলেন বাবুল কে। ইকোপার্কে জগিং করতে করেতে বাবুল প্রসঙ্গে দিলীপ বলেছিলেন, “বাবুল সক্রিয় মন্ত্রী ছিলেন। কিন্তু মন্ত্রী থাকাকালীন তো মুখ্যমন্ত্রী কম গালমন্দ করেননি। এখন হাঁফ ছেড়ে বাঁচলেন বাবুল।”

সপাট জবাব দিয়েছিলেন বাবুল সুপ্রিয়ও। স্ট্রেইট ব্যাটে দিলীপের মন্তব্য উড়িয়ে ফেসবুকে বাবুল লিখেছিলেন, “রাজ্য সভাপতি হিসেবে ‘মনের আনন্দে’ দিলীপদা অনেক কিছুই বলেন। আবারও বললেন, আমি শুনলাম। কিন্তু এই উক্তিটি কেন করলেন সেটা যদি এবারকার জন্য আমি ‘স্বজ্ঞানে’ বুঝেও না বুঝি তো ক্ষতি কি?? এটাই আমার প্রতিক্রিয়া! আমার “হাঁফ ছেড়ে বাঁচাতে” দিলীপদা আনন্দ পেয়েছেন এতেই আমি আনন্দিত! উনি রাজ্য সভাপতি – সবার শ্রদ্ধার পাত্র! আমিও আন্তরিক শ্রদ্ধা জানালাম প্রিয় দিলীপদাকে!!”

বাবুলের দলবদলের দায় মোদি-শাহর? ডিফেন্সিভ দিলীপ ঘোষ!

বাবুলের দলবদলের দায় মোদি-শাহর? ডিফেন্সিভ দিলীপ ঘোষ!
বাবুলের দলবদলের দায় মোদি-শাহর? ডিফেন্সিভ দিলীপ ঘোষ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন