দিল্লিবাসী বাঙালিদের জন্য সুখবর, অবশেষে দুর্গা পুজোর অনুমতি দিল দিল্লী সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে দিল্লিতে হবে দুর্গাপুজো। গতবছর বাদ সেধেছিল করোনা। কিন্তু অনেক টালবাহানার পর অবশেষে দুর্গা পুজো করার অনুমতি দিলো দিল্লি সরকার। তবে এই পুজো করতে গেলে মানতে হবে বেশকিছু করোনা বিধি।

আরও পড়ুনঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে, গোয়ায় গো অন TMC!

- Advertisement -

দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি শর্তসাপেক্ষ দুর্গা পুজো করার অনুমতি দিয়েছে, তাতে বলা হয়েছে মন্ডপের যতগুলি বসার জায়গা থাকবে ঠিক ততগুলো মানুষ মণ্ডপে প্রবেশ করতে পারবেন।

দিল্লিবাসী বাঙালিদের জন্য সুখবর, অবশেষে দুর্গা পুজোর অনুমতি দিল দিল্লী সরকার

অনেক পুজো প্যান্ডেলের সামনে বসে মেলা তৈরি হয় অনেক খাবার স্টল এবছর সেসব কিছুই করা যাবে না। মণ্ডপে আসা প্রতিটি মানুষকে মাস্ক অবশ্যই পড়তে হবে।

মন্ডপের প্রবেশদ্বার এবং বেরিয়ে যাবার রাস্তা দুটি আলাদা করতে হবে। গত বছর দিল্লিতে পুজো করার অনুমতি মিললেও সেখানে কারও উপস্থিত থাকার অনুমতি ছিল না।

- Advertisement -

আর দশেরা কিছু জায়গায় কড়া বিধির মধ্যে পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। সব জায়গায় দশেরা পালন করা যায়নি।

দিল্লিবাসী বাঙালিদের জন্য সুখবর, অবশেষে দুর্গা পুজোর অনুমতি দিল দিল্লী সরকার

তবে এবার কিছু বিধি মেনে সব জায়গাতেই দশেরা পালন করা যাবে। ১২ অক্টোবর দুর্গাপুজোর শুরু। ১৫ অক্টোবর দশেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর