Gautam Gambhir: বিপাকে গৌতম গম্ভীর, সমন পাঠাল দিল্লির এক আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার আইনের বিপাকে ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। বেআইনিভাবে সরকারি জমিতে লাইব্রেরি তৈরির অভিযোগে গম্ভীরকে সমন পাঠাল দিল্লির এক আদালত।

আরও পড়ুনঃ বাংলা পক্ষর বিরাট জয়, বিদ্যুৎ দপ্তরের WBSETCL এর চাকরিতে ডোমিসাইল চালু

- Advertisement -

গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কারকারডুমার কাছে তিনি যে লাইব্রেরিটি তৈরি করেছেন, সেটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। ওই জমি আসলে দিল্লি পুরনিগমের। জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু পুরনিগমের উপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন।

বিপাকে গৌতম গম্ভীর, সমন পাঠাল দিল্লির এক আদালত

আগামী ১৩ ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গম্ভীরের বিরুদ্ধে যে জমিটি বেদখল করার অভিযোগ উঠেছে, সেটি ৩০০ একরের। যার আনুমানিক মূল্য কোটিতে। গম্ভীর যাতে সেই জমি কোনওভাবে আর ব্যবহার করতে না পারেন সেই দাবিতে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা।

2 3

- Advertisement -

উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন গম্ভীর। ২০১৯ সালে বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে জিতে লোকসভার সাংসদ হন। তারপর থেকেই দিল্লি বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছেন গম্ভীর।

বিপাকে গৌতম গম্ভীর, সমন পাঠাল দিল্লির এক আদালত

বিপাকে গৌতম গম্ভীর, সমন পাঠাল দিল্লির এক আদালত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওওয়ালের বিরুদ্ধেও নিজেকে মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন প্রাক্তন ক্রিকেটার। এই ঘটনায় কিছুটা হলেও এই প্রাক্তন ক্রিকেটারের ভাবমূর্তিতে আঘাত লাগল বলে মনে করছেন অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর