Anubrata Mondal: কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, বড় ফাঁপড়ে তৃণমূল নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট থেকে জেলবন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চায় তদন্তকারী সংস্থা। পঞ্চায়েত ভোটের বীরভূম নাকি দিল্লি, কেষ্টর ভবিষ্যত কী হবে? সোমবার তা নিয়ে প্রশ্নের জট খুলল। কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি। সোমবার নির্দেশ দিল বিশেষ আদালত।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: নীল-সাদার সমর্থক! ফুটবল নিয়ে মেজাজি আড্ডায় জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চলছিল কেষ্ট মামলার শুনানি। সেখানেই অনুব্রতকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নাছোড়বান্দা ইডি। তাঁর বিরুদ্ধে বিপুল আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলেছে তদন্তকারী সংস্থা। সেই বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য দিল্লি নিয়ে যায় ইডি।

কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা 
কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা 

এর আগে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না মেলার কারণে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে গরু পাচার মামলায় এর আগে সায়গল হোসেন, এনামুল সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে হয়েছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। সেবার সম্পত্তির হিসেব দিতে গিয়ে বারবার কথাই তুলে ধরেছিলেন সুকন্যা। সুকন্যার বয়ানকে হাতিয়ার করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডির আধিকারিকরা। এরপরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।

কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা 

কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা 
কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে ইডি, পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা 

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগে বীরভূমে তৃণমূলের হাল ধরবে কে? অনুব্রতর গ্রেফতারের পরেই সেই প্রশ্ন প্রবল হয়ে উঠেছিল। তাই হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা। সেই মামলার জট কাটতে না কাটতেই বড় ফাঁপড়ে পড়লেন তৃণমূল নেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন