Justice Avijit Ganguly: নীল-সাদার সমর্থক! ফুটবল নিয়ে মেজাজি আড্ডায় জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতি মামলায় তাঁর নেওয়া একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত শাসক দলকে ড্রিবল করার সুযোগ দেয়নি। কলকাতা হাইকোর্টের পিচে নাস্তানাবুদ সরকার। এখনও বিশ্বকাপের জ্বরে আক্রান্ত বাঙালির ফুটবল চর্চার মধ্যে সোমবার ঢুকে পড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানালেন তিনি নিজে মারাদোনার ভক্ত। ছাত্র মেসি এবং গুরু মারাদোনার জুটি নাকি আলাদাই ছিল বলে দাবি করে বসেন বিচারপতি।

আরও পড়ুনঃ SSC-TET Protest: মহামিছিলে চাকরি প্রার্থীদের মহাজোট, সরকারের উদ্দেশ্যে পৌঁছে দিতে চান বিশেষ বার্তা

এদিন আদালতে আইনজীবীদের সঙ্গে খোশমেজাজে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। স্পষ্ট করলেন নিজেও নীল-সাদার সমর্থক। তাঁর কথায়, মেসি কখনই মারাদোনা নন। মারাদোনা হলে একাই ১০ জনকে কাটিয়ে গোল দিতে পারতেন। আবার তাঁর কথায়, এমবাপে কখনই পেলে নন।

নীল-সাদার সমর্থক, জানালেন বিচারপতি 
নীল-সাদার সমর্থক, জানালেন বিচারপতি

তবে তিনি এও বলেন, আমরা খেলতে পারি না, তবে খুব ভালো সমর্থক। কলকাতাবাসীর তরফে মেসিকে ইমেল করে শুভেচ্ছা জানানো উচিত। গতকাল মেসির বিপরীতে থাকা ফ্রান্সের এমবাপেরও সুখ্যাতি করলেন বিচারপতি। তাঁর কথায়, খুব কম বয়সে তাঁর প্রতিভা সকলের নজর কেড়েছে। তাঁর সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বিচারপতি। তাঁর কথায়, কে জিতল সেটা বড় কথা নয়। ভালো খেলা দেখলাম। লাতিন আমেদিকার ছন্দের প্রশংসা করলেন তিনি।

নীল-সাদার সমর্থক, জানালেন বিচারপতি 

নীল-সাদার সমর্থক, জানালেন বিচারপতি 
নীল-সাদার সমর্থক, জানালেন বিচারপতি

একইসঙ্গে বিচারপতির কথায় উঠে আসে বাংলা ফুটবলে সোনালী যুগের কথাও। বাংলার ফুটবলের সেই সোনালি দিন কোথায় হারিয়ে গেল? পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামীদের খেলা আর নেই। এ খেলা যেন এখন অতীত। তবে অতীতের সেই দিনগুলো আজও মধুর। একইসঙ্গে জানালেন, পেলের শারীরিক অবস্থার খবর বারবার আমাকে আহত করেছে। পেলে এখন কেমন আছেন তা খবরে দেখছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত