Suevndu-Kunal: মানহানির অভিযোগ কুণালের, শুভেন্দুকে হাজিরার নির্দেশ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “বাপের ত্যাজ্যপুত্র” বলে তাঁকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ কুণালের। এমনকি মামলা দায়ের করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সোমবার সেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা শুনানিতে আসেন কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ২০ মে হাজিরা দিতে বলা হয়েছে শুভেন্দুকে।

আরও পড়ুনঃ Calcutta High Court: আজও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট, ক্ষোভে ফুঁসছেন আইনজীবীদের একাংশ

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর শাসক দলের তরফে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য লেগেই রয়েছিল। পাল্টা তোপ দাগছিলেন শুভেন্দুও। সম্প্রতি পুর নির্বাচনের আগে কাঁথিতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন কুণাল ঘোষ।

Suvendu adhikari must be arrested demand by Kunal Ghosh on pegasus case  Politics: গ্রেফতার করা হোক শুভেন্দুকে, আড়িপাতাকাণ্ডে বিস্ফোরক দাবি কুণালের  | Indian Express Bangla

পাল্টা শুভেন্দুকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষকে ‘বাপের ত্যাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে মানহানি মামলার অভিযোগ করেছেন তিনি। সেই মামলার শুনানি ছিল এদিন। সেখানেই তলব করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। শুনানির শেষে শুভেন্দুকে তলব করা হয়েছে।

মানহানির অভিযোগ কুণালের, বিপাকে শুভেন্দু!

মানহানির অভিযোগ কুণালের, বিপাকে শুভেন্দু!
মানহানির অভিযোগ কুণালের, বিপাকে শুভেন্দু!

যদিও এই ঘটনা নতুন কিছু নয়, গত বছর কাঁথির এক জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার, বেইমান সহ একাধিক ভাষায় কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র। সেই ঘটনায় কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেন শুভেন্দুর ভাই সৌমেন্দু। এবার পাল্টা অভিযোগ তুললেন কুণাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর