Deepika Padukone: নতুন বছরেই ‘মা’ হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম সেরা নায়িকা তিনি। তাঁর নিখুঁত  অভিনয়ের কাজ ভারতীয় সিনেমাকে আজ আন্তর্জাতিক মঞ্চে হাজির করেছে তা বলতে বাকি নেই। গতকাল, ৫ জানুয়ারি ছিল তাঁর ৩৭তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই বড় তথ্য ফাঁস করলেন দীপিকা পাড়ুকোন। তা নিয়েই বৃহস্পতিবার থেকেই নেটদুনিয়ায় শুরু হয় তাঁর অনুরাগীদের সমালোচনা।

আরও পড়ুনঃ পারিশ্রমিক ১১ টাকা- চালান না এসি, অরিজিৎ গায়ক নাকি সাধক? অবাক শ্রীজাত

এদিকে এখনও শেষ হয়নি ‘পাঠান’ বিতর্ক। যদিও বা তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। তবে অনুরাগীরা তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। তাঁদের মতে, এই বছর দীপিকা ও রণবীর সিংহের ঘরে নতুন সদস্য আসা উচিত। গত বছর আলিয়া ভট্ট এবং সোনম কপূর মা হয়েছেন। তাই অনুরাগীদের একাংশ এবারে দীপিকার থেকে সুখবরের আশায় দিন গুনছেন।

নতুন বছরেই 'মা' হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং
নতুন বছরেই ‘মা’ হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং

অন্যদিকে বৃহস্পতিবার তাঁর জন্মদিনে শিশুকে কতটা ভালবাসেন তা জানালেন অভিনেত্রী। রণবীর সিংও শিশু ভালবাসেন। কিন্তু সন্তান চান না! আর ঠিক এই কারণেই নাকি বিয়ের চার বছর পরেও তাঁদের কোলে সন্তান আসেনি। এদিকে এক জনপ্রিয় জ্যোতিষী ভবিষ্যতবাণী করেছেন, চলতি বছরেই নাকি অন্তঃসত্ত্বা হবেন দীপিকা। জন্মদিনে সেই খবর ছড়াতেই অনুরাগীমহল আনন্দে উল্লাসিত হয়ে উঠেছে।

নতুন বছরেই 'মা' হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং
নতুন বছরেই ‘মা’ হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং

উল্লেখ্য, রণবীর ও দীপিকা তাঁদের সন্তান পরিকল্পনা নিয়ে আগেও মুখ খুলেছেন। তবে নায়িকার দাবি, তাঁরা দু’জনেই প্রচণ্ড বাচ্চা পছন্দ করেন। কিন্তু এই মুহূর্তে দু’জনেরই কেরিয়ার রয়েছে তুঙ্গে। তাই কিছুটা সময় নিতে চাইছেন এই দম্পতি। সোনম কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মার মতো তাঁদেরও সন্তান হবে। কিন্তু কবে হবে তা তাঁরা জানে না।

মাতৃত্ব প্রসঙ্গে এর আগে দীপিকা বলেছিলেন, ‘আশা করি, আমার আর রণবীরের যখন সন্তান হবে তখন সে খুবই যত্নে থাকবে। আমাদেরও তার আগে প্রস্তুতির দরকার। আমাদের হাতে এখন প্রচুর কাজ। আমরা আমাদের পেশাজীবন নিয়ে ব্যস্ত। কাজের দুনিয়া গোছানোর পরে আমরা আমাদের পরিবার পরিকল্পনা শুরু করব’। এদিকে রণবীর রসিকতা করে বলেছেন, বাবা হওয়ার আগে তিনি নাকি দীপিকার কোঙ্কনি ভাষা শিখবেন।

নতুন বছরেই ‘মা’ হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং

নতুন বছরেই 'মা' হবেন দীপিকা, কিন্তু বাবা হচ্ছেন না রণবীর সিং

জন্মদিনের দিনটা রণবীরের সঙ্গেই একান্তে কাটাচ্ছেন দীপিকা। প্রসঙ্গত, বৃহস্পতিবার দীপিকার জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ ছবিতে অভিনেত্রীর একটি পোস্টার ভাগ করে নিয়েছেন। অন্য দিকে ‘প্রোজেক্ট কে’ ছবিতে দীপিকার একটি লুক প্রকাশ্যে এসেছে। যদিও সেই পোস্টারে দীপিকার মুখকে আড়ালে রাখা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত