পিভি সিন্ধুর বিপক্ষে দীপিকা, জেনেনিন আসল কারন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুলে পড়ার সময় থেকেই র‍্যাকেটের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল দীপিকা পাড়ুকনের। সেইসময় সকালে উঠে শরীরচর্চা করার পরই স্কুলের জন্য প্রস্তুত হতে হত দীপিকা কে। তারপর বাড়ি ফিরেই ব্যাডমিন্টন হাতে নিয়ে কোর্টে ঘাম ঝরাতে নেমে পরতেন তিনি। কিন্তু সময় এগোনর সাথে সাথেই  প্রিয় ব্যাডমিন্টনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর।

আরও পড়ুনঃবন্যার ত্রাণ বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, হাইকোর্টে স্বীকার করল রাজ্য!

তবে সময় পেলেই বাবা প্রকাশ পাড়ুকোন, কিংবা রণবীরের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়েন তিনি। তার নেটমাধ্যমে উঁকি মারলেই একাধিক বার তাঁর প্রমান মেলে। তবে এবার আর বাবা কিংবা অন্য কেউ নয়, ব্যাডমিন্টন হাতে এবারের অলিম্পিকের খোদ ব্রোঞ্জ জয়ী তারকা পিভি সিন্ধুর বিপক্ষে কোর্টে ঘাম ঝড়ালেন বলিপাড়ার এই খ্যাতনামা তারকা।

কিছু ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও আপলোড করেন এই অভিনেত্রী। যেখানে পিভি সিন্ধুর সঙ্গে র‌্যাকেট হাতে ধরা দিয়েছেন তিনি।সেইসঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ” আর পাঁচটা দিনের মতোই…পিভি সিন্ধুর সঙ্গে ঘাম ঝরাচ্ছি! ”

পিভি সিন্ধুর বিপক্ষে দীপিকা, নস্ট্য়ালজিয়ায় দীপিকা 

পিভি সিন্ধুর বিপক্ষে দীপিকা, জেনেনিন আসল কারন
পিভি সিন্ধুর বিপক্ষে দীপিকা, জেনেনিন আসল কারন

বলা বাহুল্য এই খ্যাতনামা শাটলারের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব বহু দিনের। আগেও একাধিকবার দুজন দুজনের ইন্সটাগ্রামে একাধিকবার ধরা দিয়েছেন। তাই এবার সেই বন্ধুর হাত ধরেই নস্ট্য়ালজিয়ায় ফিরে গেলেন দীপিকা।

sindhu 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর