বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সর্তকতা জারি করল নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ,বাংলার আকাশে কালো মেঘ। কিছুদিন আগেই ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বেশকিছু জেলা। এবার হাওয়া অফিসের ফের সতর্কবার্তা বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ যার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি শুরু হতে পারে বৃহস্পতিবার এবং তা চলবে রবিবার পর্যন্ত।

আরও পড়ুনঃ নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা নিখিলের, মা হওয়ার খবর শুনেই কি এই পদক্ষেপ?

এই পরিস্থিতিতে কলকাতা পৌর কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসক কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। আবহাওয়াবিদরা মনে করছেন এই প্রাকৃতিক দুর্যোগ সঙ্গে নিয়েই বর্ষা ঢুকবে বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন ইয়াশ এর কারণে এমনিতেই পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরপরে প্রবল বৃষ্টিপাতে সেই অঞ্চল গুলির অবস্থা আরো খারাপ হতে পারে। এই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্নে তরফ থেকে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ এবং সমুদ্র বাঁধ তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে এছাড়াও উপকূলবর্তী বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। সব মিলিয়ে এরপর আরও একটি বিপদের সম্মুখে পশ্চিমবঙ্গ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন