সারদা চিট ফান্ড মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সারদা চিট ফান্ড মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। সারদা আর্থিক প্রতারণা মামলায় সুদীপ্ত সেনের সাথেই গ্রেফতার হয়েছিলেন দেবযানী মুখোপাধ্যায়। আর্থিক কেলেঙ্কারিতে সরাসরি যুক্ত থাকার অভইযগ ছিল তার বিরুদ্ধে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। এ রাজ্যে তাঁর বিরুদ্ধে চলা সিবিআই-এর প্রত্যেকটি মামলা থেকেই মুক্তি পেলেন দেবযানী। তবে তাঁর বিরুদ্ধে অসম এবং ভুবনেশ্বরে মামলা রয়েছে, সেগুলি থেকে আপাতত জামিন পাচ্ছেন না তিনি।

আরও পড়ুনঃ বাংলার কেস লড়তে চাননা বাঙালি বিচারপতি! ভোট পরবর্তী হিংসা মামলা স্থগিত সুপ্রিম কোর্টে

২০১৩ সালে দেবযানী মুখোপাধ্যায় কে গ্রেফতার করা হয় সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায়। দীর্ঘ্য ৮ বছর বিচারাধীন বন্দি থাকার পর আজ জামিন পেলেন তিনি। তবে অন্য রাজ্যে মামলা চলায় এখনই মুক্তি পাবেন না দেবযানী। এই মামলা যাঁদের গ্রেফতার করা হয়েছিল তাঁদের মধ্যে সুদীপ্ত সেনই একমাত্র জামিন পাননি। তিনিও জেলে আছেন। এই মামলায় সর্বপ্রথম অব্যাহতি পান কুণাল ঘোষ।

সারদা চিট ফান্ড মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। কদিন আগেই দেবযানীর জামিন মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি। কারণ আদালতে দেবযানীর বিরুদ্ধে থাকা মামলা অন্তত ২৬ বার পিছিয়ে দিয়েছিল সিবিআই। অন্যদিকে, আউশগ্রাম থানার একটি মামলায় ৭ বছর তাঁকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়নি। তাঁকে আদালতে পেশ করার জন্য গত ২ মার্চ দমদম সেন্ট্রাল জেলের সুপারকে নির্দেশ দেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর