নজরন্দি ব্যুরোঃ দেবাঞ্জন কান্ডে রাজ্যপাল যোগ! তে নিয়েও নতুন করে ভুয়ো ভ্যাকসিন কান্ডে রাজনিতীর যোগ তৈরি হয়েছে। এতদিন বিরোধী সকল দলগুলি মুখ্যমন্ত্রী যোগ খুঁজে পেয়েছিল, তার পরেই কাল যা তথ্য উঠে আসছে তাতে শাসক দল এবার টিকা কেলেঙ্কারির মূল পান্ডা দেবাঞ্জনের সঙ্গে যোগ খুঁজে পাচ্ছেন রাজ্যের রাজ্যপালের। সূত্রধার যে ‘দেহরক্ষী’ তাকে দফায় দফায় জেরা করে অসঙ্গতি পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ মমতা জামানায় হাসপাতালেও আত্মীয়তার বন্ধন, বামেদের ‘শুধু পেশা’কে কটাক্ষ কবীরের
গত দিন কয়েক ধরেই জাল আইএএস অফিসার দেবাঞ্জন দেবের জাল টিকা কাণ্ড প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। একই সঙ্গে এই ঘটনা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। প্রতারক দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক মন্ত্রীদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিকে হাতিয়ার করে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। বিজেপি একধাপ এগিয়ে সিবিআই তদন্ত দাবি করেছে। কিন্তু এবার যে ছবি সামনে এল গতকাল যে ছবি সামনে এসেছে তাতে যথেষ্ট বিড়ম্বনার মুখে বিজেপি। প্রতারক দেবাঞ্জন দেবের PSO-র সাথে রাজ্যপাল জগদীপ ধনখড়, প্রশ্ন উঠেছে এখানে যোগ কিসের, কি সম্পর্ক?
ছবিতে পরিষ্কার দেখা গিয়েছে ফেক আইএএস অফিসার দেবাঞ্জন দেবের পিএসও অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপালের পেছনে। প্রশ্ন উঠছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক তথা প্রতারক দেবাঞ্জন দেবের সেক্রেটারির সাথে রাজ্যপাল কি করছেন? তাহলে দেবাঞ্জনের কার্যকলাপ জানতেন রাজ্যপাল? প্রতারক দেবাঞ্জনের PSO-র সাথে রাজ্যপাল জগদীপ ধনখড়, কি সম্পর্ক? এদিকে উত্তরে বিজেপির রাজ্য সভাপত দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যপাললে তৃণমূল পছন্দ করেনা বলেই এসব বলছে।
দেবাঞ্জন কান্ডে রাজ্যপাল যোগ! সূত্রধার ‘দেহরক্ষী’ কে গ্রেপ্তার তড়িঘড়ি। চর্চা, জল্পনা বিতর্কের মাঝেই গতকাল রাতে দেবাঞ্জনের দেহরক্ষী, যার সঙ্গে ধনখড়ের ছবি পাওয়া গিয়েছিল সেই অরবিন্দ বৈদ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অরবিন্দর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ভেবেই তাকে দফায় দফায় জেরা করে , কিন্তু জেরায় বারবার বয়ান বদলে দেওয়ায় একাধিক অসঙ্গতি পেয়েছিল পুলিশ। তার পরেই গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের দাবী দেহরক্ষী অরবিন্দর কাছ তেহকে একাধিক তথ্য পাওয়া জেতে পারে। সূত্রের খবর তাকেও ভুয়ো নিয়গ পত্র দিয়ে নিযুক্ত করেছিল ভুয়ো দেবাঞ্জন।



