সপ্তাহ ঘুরতে চলল এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাক। এখনও পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ত্রান। বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চায়েত এলাকাও। এই পরিস্থিতিতে ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঘাটাল যাচ্ছেন সাংসদ দেব। স্পিড বোর্ডে করে ঘুরে দেখবেনে এলাকা। সঙ্গে থাকবেন মন্ত্রী জাভেদ খান। এর আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটাল গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টানা কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের একাধিক ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা। যাতায়াতের এক মাত্র ভরসা ডিঙি নৌকো। বন্ধ স্কুল, কলেজ থেকে শুরু করে হাসপাতাল। এওই পরিস্থিতিতে সমস্যা পানিয়ও জলের। প্রায় প্রতিবছরই ঘাটালের মানুষদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি। অন্যদিকে ভোট এলেই শাসক বিরোধীর অন্যতম প্রতিশ্রুতি মন্ত্র হল ‘ঘাটাল মাষ্টার প্ল্যান’। ২০২৪ লোকসভা ভোটেও তৃণমূল সাংসদ দেবের পক্ষ থেকে বার বার মাষ্টার প্ল্যান বাস্তবায়িত করার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁর পরেও সেই প্রতিশ্রুতি এখন কার্যত এক গলা জলে ডুবছে। ফের একবার বন্যার মুখোমুখি ঘাটালের মানুষ।


তাই ঘাটালের মানুষ এখনও বুঝে উঠতে পারেনি আসলে এই মাষ্টার প্ল্যান কী? কবেই বা তা বাস্তবায়িত হয়ে তাদের প্রতিবছরের এই জলজন্ত্রনা থেকে মুক্তি দেবে সে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতে ঘাটালের বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন ঘাটালের দু বারের সাংসদ দীপক অধিকারী তথা দেব। যদিও গত বারের বন্যা পরিস্থিতিতেও ত্রান বিতরনের জন্য গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব সেই সঙ্গে দিয়ে এসেছিলেন ‘মাষ্টার প্ল্যানের’ প্রতিশ্রুতি। তবে এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা সেটাই দেখার।







