শনিবার থেকে নিখোঁজ তরুনী, পুকুর থেকে উদ্ধার দেহ

চিকিৎসক খুনের আবহেই শনিবার থেকে নিখোঁজ তরুনী। পুকুর থেকে উদ্ধার দেহ ওই তারুনীর ।ত্যুর ঘটনা কোনো দুর্ঘটনা না কি কোন খুন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত শুক্রবার থেকেই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই আবহেই ফের নিখোঁজ তরুণীর মৃত দেহ উদ্ধার হয় পুকুর থেকে। মৃতের নাম ঝুমা রায় বয়স ২০। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের কালিরহাট দ্বারিকামারি গ্রামে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ঝুমা। ছোট থেকেই মানসিক রোগী ছিলেন ঝুমা। তবে সারাদিন বাড়ি না ফেরায় বাড়তে থাকে চিন্তা। এরপর সারাদিন এদিক ওদিক ঘুরে খোঁজ খবর চালায় পরিবারের লোকজন। পরদিন সকালে অর্থাৎ রবিবার এলাকার একটি পুকুরে দেহ দেখতে পান স্থানীয় লোকজন।

তাঁর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোক। তাঁরা গিয়ে দেহ সনাক্ত করার পরেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায়। তবে এই জলে ডুবে মৃত্যুর ঘটনা কোনো দুর্ঘটনা না কি কোন খুন? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর