নদীতে ভাসছে ‘লাশ’! বিহার উত্তরপ্রদেশের পর একই ছবি মধ্যপ্রদেশে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নদীতে ভাসছে ‘লাশ’! এতোদিন ধরে দেশবাসী সাক্ষী ছিলো গণচিতার। হুহু করে বেড়ে যাওয়া করনার সামনে অসহায় গোটা দেশ। বহু চেষ্টাতেও  লাগামে আনা যায়নি দেশের সংক্রমণ। একদিন আক্রান্তের গ্রাফ কমে তো পরের দিন লাফিয়ে বাড়ে পরিসংখ্যান। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। দেশের একাধিক রাজ্যে শ্মশান, কবর স্থান ভর্তি, চুল্লি টানতে পারেনা দিনের এত মৃতদেহ। জায়গায় অভাবে প্যাকেট বন্দি দেহ পড়ে থাকে পার্কিং লটে। এই ভয় আর আতঙ্কের চবি নিয়ে বেঁচে আছে একটা গোটা দেশ। তার মাঝেই নতুন আতঙ্কের চিত্র গত কয়েকদিন ধরেই।

আরও পড়ুনঃ লোক এলেও ভোট আসেনি, দু’হাজারের কম ভোটে হারা আসনের পুনর্গণনা চেয়ে কোর্টে যাবে BJP

নদীতে ভেসে আসছে পচাগলা মৃতদেহ, গত কয়েকদিন ধরেই এই আতঙ্কের ছবি ফুটে উঠেছে বিহার, উত্তরপ্রদেশ জুড়ে। কারণ খুঁজে ওঠার আগেই একই চিত্র ফের মধ্যপ্রদেশেও। গত পরশু বিহারের বক্সারে গঙ্গার পাড়ে ভেসে আসা পচাগলা দেহ নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। ৭১ টি মৃতদেহ ভেসে এসেছিল জলে।  বক্সারে যে দেহগুলি পাওয়া গিয়েছিল, সোমবার তা নিয়ে সন্দেহও প্রকাশ করেছিল বিহারের প্রশাসন। একাংশের দাবি ছিল, সম্ভবত উত্তরপ্রদেশ থেকে মৃতদেগুলি ভাসিয়ে দেওয়া হয়েছে, আর সেগুলিই এসে ঠেকেছে বিহারে।

সেই তদন্তের কিনারা হওয়ার আগেই, গতকাল যোগী  রাজ্যের গঙ্গা দিয়েও বয়েছে একই ভাবে মৃতদেহের সার।  অভিযোগ সেখানেও শেষ কয়েকদিন ধরে গঙ্গায় ভেসে আসছে ‘করোনা রোগী’-র দেহ। পচাগলা দেহ জমা হচ্ছে নদীর পাড়ে।  স্থানীয়রা মনে করছেন, এগুলি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন মানুষের দেহ। শ্মশানে পোড়ানোর স্থান নেই, কাঠের জোগান নেই তেমন, সেই কারণেই গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন অনেকে। সেই দেহই ভেসে আসছে পাড়ে।

নদীতে ভাসছে ‘লাশ’! পরপর বিহার-উত্তরপ্রদেশের পর এবার আতঙ্কের চিত্র মধ্যপ্রদেশেও। মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে কমপক্ষে ৬টি মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছে। সেখানের গ্রামের বাসীন্দারা ঘটনা প্রশাসনের নজরে এনেছেন। তাঁদের বক্তব্য গ্রামের পাম্প খারাপ হলে এই নদীতে স্নান করেন তাঁরা, অনেক সময় জল খান ও। বাড়ির গবাদী পশুরা জল খায় এই নদীর।

এভাবে মৃতদেহ ভেসে আসতে দেখায় আতঙ্কে গ্রামবাসী। অভিযোগ প্রশাসনকে জানালেও কোন সুরাহা মেলেনি।  যদিও পান্নার জেলাশাসক সঞ্জয় মিশ্র বলেছেন, ৬টি নয় ২টি দেহ পাওয়া গিয়েছে জলে। আর তাঁরা কেউই কোভিড আক্রান্ত নন।  বিশেষ এক প্রথার কারণে দু’টি মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছেন স্থানীয়রাই। একটি দেহ ৯৫ বছরের এক ব্যক্তির। অন্যটি ক্যানসারে আক্রান্ত এক রোগীর। এই মৃতদেহগুলি উদ্ধার করে ঠিকভাবে সৎকার করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর