অনূর্ধ্ব ১৮ দের উপর এবার কোভ্যাক্সিনের ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনূর্ধ্ব ১৮ দের উপর এবার কোভ্যাক্সিনের ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই। করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। এমন সময়ে বিজ্ঞানী থেকে চিকিৎসামহল দেশে তৃতীয় ঢেউ আসা নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছে। এমনকি তাদের আশঙ্কা এই তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশী আক্রান্ত হবে শিশু ও কিশোর বয়সীরা। এদিকে দেশে সংক্রমণ বৃদ্ধির সাথেই ব্যাপক হারে চলছে ভ্যাকসিন প্রদান। এমন অবস্থায় দেশের তৃতীয় ঢেউ সামাল দিতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার ব্যুরো।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি পূরণ মমতার, কথামতো শীতলকুচির নিহতদের পরিবার পেল কর্মসংস্থান।

কিছুদিন আগেই দেশীয় টীকা কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেক ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়ালের জন্য আবেদনপত্র পাঠিয়েছিলো তাদের কাছে। কোভ্যাক্সিন টিকা কতটা সুরক্ষিত সে সংক্রান্ত সেফটি ট্রায়ালের রিপোর্টও পেশ করা হয়েছিল। সেই প্রস্তাবের উপর এবার ইতিবাচক শিলমোহর দিল ড্রাগ কন্ট্রোলার ব্যুরো। প্রসঙ্গত দেশে এই প্রথম শিশুদের ওপর পরীক্ষামূলক প্রয়োগের জন্য কোনও টিকাকে ছাড়পত্র দেওয়া হল। ভারত বায়োটেক জানিয়েছে, দিল্লির এইমস, পাটনা এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে শিশু ও কমবয়সী মিলিয়ে ৫২৫ জন স্বেচ্ছাসেবকের ওপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়ালের শেষে ভ্যাকসিনের সেফটি ডেটা জমা করে হবে ড্রাগ কন্ট্রোলের সাবজেক্ট এক্সপার্ট কমিটিকে (এসইসি)। কৃষ্ণা এল্লার সংস্থা জানিয়েছে, ১৮ বছরের ওপরে এবং ষাটোর্ধ্ব প্রবীণদের শরীরেই টিকার ডোজের ট্রায়াল হয়েছে এতদিন। কমবয়সীদের ওপরে সেভাবে ট্রায়াল হয়নি। তাই আগামী দিনে তৃতীয় ঢেউ রুখতে ঝুঁকি না নিয়েই বয়স্ক ও কোমর্বিডিটির রোগীদের পাশাপাশি শিশুদের সুরক্ষিত রাখতে তাদের জন্যও ভ্যাকসিন নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল ভারত বায়োটেক।

অনূর্ধ্ব ১৮ দের উপর এবার কোভ্যাক্সিনের ট্রায়ালের ছাড়পত্র দিল ডিসিজিআই। সংস্থার তরফে আরও বলা হয়েছে, শিশু ও কমবয়সীদের শরীরে কোভ্যাক্সিন টিকার দ্বিতীয় পর্বের ট্রায়াল শেষ হওয়ার পরেই সেই রিপোর্ট ড্রাগ কন্ট্রোলকে জমা করা হবে। তারপর রিপোর্ট খতিয়ে দেখে অনুমতি দিলেই শুরু হবে পরবর্তী ধাপের প্রক্রিয়াগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত