বাঁধভাঙা সংক্রমণ দেশে, সংক্রমিত ১০ লক্ষের কাছাকাছি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বাঁধভাঙা সংক্রমণ দেশে, করোনা সংক্রমণের গতি এখন লাগামহীন। স্রেফ গত ২৪ ঘণ্টায় নতুন করে COVID-19 সংক্রমিত হয়েছেন ৩৩ হাজারের কাছাকাছি মানুষ। সাড়ে ৯ লক্ষ পেরিয়ে এবার মোট আক্রান্তের সংখ্যা এগোচ্ছে ১০ লক্ষের দিকে।গত চব্বিশ ঘণ্টায় দেশে ভাল হয়েছেন ২০ হাজার ৭৮৩জন করোনা রোগী।

আরও পড়ুনঃ ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! দেখুন রাজ্যের জেলা ভিত্তিক পরিসংখ্যান।

বাঁধভাঙা সংক্রমণ দেশে! সব মিলিয়ে করোনাকে হারিয়ে এ যাবত্‍ বাড়ি ফিরেছেন নানা বয়সের অন্তত ৬ লক্ষ ১২ হাজার ৮১৪ জন। আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়লেও ভারতের আরোগ্যের হার বিশ্বের বেশির ভাগ অঞ্চলের তুলনাতেই বেশি ,মনে করছেন স্বাস্থ্যবিদরা। গতকাল অর্থাত্‍ বুধবার দেশের সব প্রান্তে নমুনা পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ২৬ হাজার জনের। এ যাবত্‍ দৈনিক হিসেবে সর্বোচ্চ পরীক্ষা এটাই। করোনার সংক্রমণের ভয়াবহতার মধ্যে বেশ কয়েকটি রাজ্যই নতুন করে আংশিক লকডাউনের পথে হাঁটছে। পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ পরিধি দুইই বেড়েছে।

অন্য দিকে নতুন করে লকডাউন জারি হয়েছে বিহারে। লকডাউন কর্ণাটকের প্রধান শহর বেঙ্গালুরুতে।ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২৪ শতাংশ। সুস্থতা এবং মৃত্যুর অনুপাত হল-৯৬.০৯% : ৩.৯১%। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২৪,৯১৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৫২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৪৬ জন, বিহারে ১৮০ জনের, চন্ডীগড়ে ১১ জন, ছত্তিশগড়ে ২০ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৪৮৭ জনের, গোয়া ১৮ জন, গুজরাটে ২০৭৯ জনের, হরিয়ানায় ৩১৯ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের,

জম্মু-কাশ্মীরে ২০৬ জনের, ঝাড়খণ্ডে ৩৮ জনের, কর্ণাটকে ৯২৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩৫ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬৮২ জন, মহারাষ্ট্রে ১০,৯২৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে দু’জন, ওডিশায় ৭৭ জনের, পুদুচেরিতে ২১ জন, পঞ্জাবে ২২১ জন, রাজস্থানে ৫৩০ জনের, তামিলনাড়ুতে ২,১৬৭ জন, তেলেঙ্গানায় ৩৮৬ জন, ত্রিপুরায় ৩ জন, উত্তরাখণ্ডে ৫০ জন, উত্তর প্রদেশে ১,০১২ জন এবং পশ্চিমবঙ্গে ১,০০০ জন প্রাণ হারিয়েছেন। এক নজরে দেখে নিন কন রাজ্যে আক্রান্ত কত জন।

hh

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর