নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! করোনার বিভীষিকা কার্যত সারা রাজ্য জুড়ে। দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ। ধিরে ধিরে রাজ্য জুড়ে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা ভাইরাস, ক্রমেই বাড়ছে এই ভয়াবহ ভাইরাসের ব্যাপকতা। গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। গত ৭ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় সাড়ে ৬ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৫৮৯ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। ব্যাপক সংক্রমণের কবলে ১০ টি জেলা! জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৫ জন, এবং মৃত্যু হয়েছে ৯ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১০ হাজার ৯৭৫ জন। কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫২৫ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ১৪৬ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৩০৪ জন।
আরও পড়ুনঃ করোনার দুর্বার গতি রাজ্যে আজ আক্রান্ত ১৫৮৯, মৃত বেড়ে ১০০০ #Exclusive
অন্যদিকে উত্তর ২৪ পরগণায় এদিন জেলা জুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৩৪৭ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩২। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪৬৬ জন, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪১ জন। এদিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের যা নিয়ে জেলাজুড়ে সার্বিক ভাবে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এই মুহুর্তে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০০ জন।
দক্ষিন ২৪ পরগণা জেলার ক্ষেত্রেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দক্ষিন ২৪ পরগনায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৪ জন। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪০। এই জেলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯৯ জন যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। দক্ষিন ২৪ পরগনায় এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১১৯৫ জন।
হাওড়া জেলায় আজ সংক্রামিত হয়েছেন ১৫১ জন যা নিয়ে মত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯০। আজ হাওড়া তে মৃত্যু হয়েছে ৩ জনের যা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭। এই জেলায় এখন চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩২৮ জন। যা গতকালের থেকে ৭১ জন বেড়েছে এদিন। হাওড়াতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯২৫ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৭ জন
ওপরের চারটি সবচেয়ে সংক্রামিত জেলার সাথে এদিন সংক্রমনে পাল্লা দিল পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলী এবং দার্জিলিং। এদিন দার্জিলিং আক্রান্ত হয়েছেন ৬৪ জন যা নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১৫। পাশাপাশি পূর্ব মেদিনীপুরে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। যা নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫! মালদা জেলায় এদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২১, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮৪। হুগলী জেলায় এদিন ৭৪ জন সংক্রামিত হয়েছেন যা নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮৭। দেখুন সার্বিক পরিসংখ্যান



