করোনার দুর্বার গতি রাজ্যে আজ আক্রান্ত ১৫৮৯, মৃত বেড়ে ১০০০ #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দুর্বার গতি রাজ্যে আজ আক্রান্ত ১৫৮৯ যা নিয়ে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩৪ হাজার। গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও। শেষ সাত দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৭০ জনের বেশি।

আরও পড়ুনঃ স্কুলে ভর্তির নতুন নিয়মের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায়!

করোনার দুর্বার গতি রাজ্যে। রাজ্যে আক্রান্ত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার, মৃত্যু ১০০০ ছুঁল এদিন। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৯ জন! নতুন ১ হাজার ৫৮৯ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪২৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২০ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০০।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৯ জন। এদিনের ৭৪৯ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৬৮০ জন। এদিন ৭৪৯ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০.০৬ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে চলতি সপ্তাহে নেমে এল সাড়ে প্রায় ৬ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ। অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ৭৪৭ জন।

অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮২০ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১১ হাজার ৩৮৮। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ২২১ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে! এদিকে আজ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পরামর্শদাতা কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মোট ছয় টি পরামর্শ দিয়েছেন রাজ্যে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত কে মোকাবিলা করতে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাপক পরিমানে টেস্ট এবং গরীবের হাতে সরাসরি আর্থিক সাহায্য।

https://najarbandi.in/coronavirus-in-west-bengal-fifteenth-july-update/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত