স্কুলে ভর্তির নতুন নিয়মের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘোষণা মাফিক এদিন যথা সময়ে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। এরপরেই টুইট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের অভিনন্দন। আমাদের রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা পড়ুয়াদের আছে।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যুর তদন্ত করুক CBI, আবেদন গেল স্বরাষ্ট্র দফতর থেকে

Shamim Ahamed Ads

তোমাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তোমাদের পাশে থাকা ও পথ দেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের অবদানের কথা বলতেই হবে।’ টুইটের কিছুক্ষণ পরেই মিডিয়ার মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। সেখানে তিন স্কুল-কলেজে ভর্তি হওয়া নিয়ে কিছু জরুরি তথ্য জানান। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে ১ অগাস্ট থেকে।

ক্লাস ১১ -এ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর তা হবে দু-দফায়। প্রথম দফায় নিজের স্কুলে যারা ভর্তি হতে চায় তাঁদের ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ১ অগাস্ট থেকে। চলবে আগামী ১০ অগাস্ট পর্যন্ত। এর পরের ধাপে যারা অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করবে স্কুলগুলি।

সেটা চলবে ১১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। শিক্ষামন্ত্রী জানান, ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের স্কুলে আসার দরকার নেই। অভিভাবকরা স্কুলের উল্লেখিত নথি নিয়ে স্কুলে গেলেই ভর্তি হওয়া যাবে। সমস্ত প্রক্রিয়াটাই হবে সরকারের নিয়ম মেনেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত