নজরবন্দি ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এবার খতিয়ে দেখুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই দপ্তরে চিঠি পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রাক্তন সাংসদ তথা জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবকে পাঠানো চিঠিতে সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় তাঁর সিবিআই তদন্তের দাবিতে আবেদনের প্রাপ্তি স্বীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিহারের প্রাক্তন সাংসদ। চিঠিতে জানানো হয়েছে যে, সিবিআই তদন্তের আর্জির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার সিবিআই তদন্তের দাবি সংক্রান্ত অনুরোধ গত ১৬ জুন পাওয়া গিয়েছে।
যেহেতু এই আর্জির বিষয়বস্তু ডিপার্টমেন্ট অফ পার্সোলেন অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-র আওতাধীন, তাই সেই আর্জি সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।তবে, সোশ্যাল মিডিয়ার সেই প্রতিবাদে চিঁড়ে ভেজেনি! অতঃপর এবার সোজাসুজি প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপের জন্য আন্দোলন শুরু করেছেন। অভিনেতার মৃত্যুর তদন্তের ভার যতদিন না সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন বন্ধ হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সুশান্ত অনুরাগীদের একাংশ।
আর সেই আন্দোলনকে সমর্থন করেই বিজেপির নেতামন্ত্রীরাও সরব হয়েছিলেন সিবিআই তদন্তের জন্য। অবশেষে সেই আন্দোলন সফল হলই বল চলে! কারণ, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রা অমিত শাহ সিবিআইকে চিঠি পাঠিয়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত



