Virat Kohli 100 Test: পারিবারিক ছুটির মাঝেই বিরাটের ১০০ তম টেস্ট দেখতে মাঠে থাকবেন দাদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক মাস ধরে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বের খবর নিয়ে উত্তাল ছিল ক্রিকেট বিশ্ব। তবে অস্বীকার করার জায়গা নেই, এই দুই মহাতারকা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল।

আরও পড়ুনঃ তবে কি গুজরাতে আসছেন সুরেশ রায়না? জোর জল্পনা

বিরাট কোহলি (Virat Kohli) শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ১০০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলা ১১ জন ভারতীয় ক্রিকেটারের ক্লাবে যোগ দেবেন। সেই বিশেষ তালিকায় প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নামও রয়েছে, যিনি এখন বিসিসিআই সভাপতি।

পারিবারিক ছুটির মাঝেই বিরাটের ১০০ তম টেস্ট দেখতে মাঠে থাকবেন দাদা
পারিবারিক ছুটির মাঝেই বিরাটের ১০০ তম টেস্ট দেখতে মাঠে থাকবেন দাদা

গাঙ্গুলি বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে তিনি তাকে ১০০ টেস্ট ক্লাবে স্বাগত জানালেন এবং মোহালিতে (Mohali) বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচটি দেখতে ব্যক্তিগতভাবেও যাচ্ছেন। গত কয়েক দিন লন্ডনে নিজের পরিবারের সাথে ছুটি কাটাচ্ছিলেন সৌরভ।

পারিবারিক ছুটির মাঝেই বিরাটের ১০০ তম টেস্ট দেখতে মাঠে থাকবেন দাদা

পারিবারিক ছুটির মাঝেই বিরাটের ১০০ তম টেস্ট দেখতে মাঠে থাকবেন দাদা

এবার সেই ছুটি ছেড়ে লন্ডন(London) থেকে মোহালি উড়ে আসবেন তিনি, আর বিরাট কোহলির শততম টেস্ট দেখবেন। বলা বাহুল্য, প্রথমে মোহালি টেস্টে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু তারপর বিসিসিআই(BCCI) ও পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে এই টেস্ট ম্যাচে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত