করোনাকে বধ করে, আজ থেকে দাদাগিরির সেটে দাদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগের বছরটা একেবারেই ভালো যায়নি প্রিন্স অফ ক্যালকাটার। গতবছরের মাঝামাঝি সময় রীদ রোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি এরপর কিছুদিন সুস্থ থাকলেও ফের বছরের শেষের দিকে করোনার মৃদু উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হতে হয় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ চরম আর্থিক দুরবস্থা PCB-র, তাই কি ভারতকে নিয়ে চার দেশীয় সিরিজের প্রস্তাব রামিজ রাজার?

যা সামনে আসার পর থেকেই চিন্তায় ভেঙে পড়ে তার অনুগামীরা। তবে এবার দাদার অনুগামীদের জন্য রইল সুখবর। উল্লেখ্য, গতবছরের শেষ সপ্তাহের দিকে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও পরবর্তী সময়ে ককটেল থেরাপি টেস্ট করানোর পর কল্যানী তে বিশেষ পরীক্ষার জন্য পাঠানো হয় তার নমুনা।

আজ থেকে দাদাগিরির সেটে দাদা
আজ থেকে দাদাগিরির সেটে দাদা

কয়েকদিন পরেই অর্থাৎ বছরের শেষ দিনে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন দাদা। তবে এসবের মাঝেই ফের ঘটে গিয়েছিল বিপত্তি, গত ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন সৌরভ কন্যা সানা, কিউ দেশে ফিরতেই কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর।

করোনাকে বধ করে , আজ থেকে দাদাগিরির সেটে দাদা

তবে এখানেই শেষ নয়, তারপরে করোনার সংক্রন দেখা দেয় সৌরভের কাকা তথা সিএবি কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ আরও কয়েকজনের। তবে বর্তমানে সকলে সুস্থ থাকলেও নিজে বাড়িতে বসেই ভার্চুয়াল ভাবে দেশীয় ক্রিকেট বোর্ড সহ নিজের অন্যান্য দায়িত্ব সামলাচ্ছিলেন সকলের প্রিয় দাদা। তবে শোনা যাচ্ছে আজ থেকেই ফের ব্যাট হাতে দাদাগিরির ক্রিসে নামছেন দাদা। যা শুনে খুশির আমেজ অনুরাগীদের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর