DA Verdict: বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? মহার্ঘ ভাতা মামলায় (DA Verdict) শুক্রবার হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে DA মামলায় স্যাটের রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্ট । শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে SAT-এর রায় কার্যকর করারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অর্থাৎ ৩ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মীরা।

আরও পড়ুনঃ করোনার নয়া প্রজাতি BA.4 হানা হায়দরাবাদে, ফের আতঙ্ক দক্ষিণ ভারতে

বকেয়া ডিএ নিয়ে শুনানিতে উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্যাটের (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) রায় মেনে নিয়ে নিয়ে ৩ মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। তহবিল নেই বলে রাজ্য সরকার যে যুক্তি দিচ্ছে তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।

বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?
বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?

এখন প্রশ্ন হল, রাজ্য সরকার এরপর কী করবে? কারণ, রাজ্যের এখন যত্র আয় তত্র ব্যয় অবস্থা। তার উপর আগামী মাস থেকে পণ্য পরিষেবা কর তথা জিএসটি বাবদ প্রাপ্য কেন্দ্রীয় ক্ষতিপূরণ বন্ধ হয়ে যাচ্ছে। এর উপর বকেয়া ডিএ মেটাতে আরও কয়েক হাজার কোটি টাকার ধাক্কা।

হাইকোর্টের রায়ের পর সরকারি ভাবে এখনও স্পষ্ট করে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে নবান্ন সূত্র জানাচ্ছে, হাইকোর্ট যে স্যাটের রায়কে মান্যতা দেবে তা তাঁর আগেই আন্দাজ করছিলেন। ওই সূত্রের মতে, আপাতত সময় কাটিয়ে যাওয়া ছাড়া উপায়ন্তর নেই সরকারের। অর্থাৎ এ ব্যাপারে সরকার আইন-আদালতের লড়াই চালিয়ে যাবে। কারণ, সরকারের হাতে টাকা নেই। বৃহস্পতিবারই স্কুলে শিক্ষক-অশিক্ষক মিলিয়ে প্রায় সাত হাজার অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে রাজ্য প্যানেলে গরমিলের কারণে অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের চাকরি দিতে।

নবান্ন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে তা আশঙ্কা করছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা। এদিন হাইকোর্টের রায়ের পর তাঁরা বলেন, সরকার যে ডিএ দিতে চাইছে না সে তো স্পষ্ট। সেই জন্যই তো বার বার হাইকোর্টে মামলা করেছে।

দু’বার স্যাটে হেরেছে, দু’বার হাইকোর্টে হেরেছে নবান্ন। এর পর ওরা সুপ্রিম কোর্টে যাবে। সরকার যাতে সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাইতে না পারে সেজন্য আমরাও সুপ্রিম কোর্টে আজই ক্যাভিয়েট ফাইল করব। যাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করলে আমাদের ডাকা হয়।

বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?
বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?

আগে যা হয়েছিল: বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে কর্মচারীদের কনফেডারেশন প্রথমে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে (স্যাট) গিয়েছিল। স্যাট গোড়ায় কর্মচারীদের দাবি খারিজ করে দিলেও পরে আবার তাদের কাছে মামলা ফিরে আসে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ স্যাটকে তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখতে বলে। স্যাটের আর একটি বেঞ্চ হাইকোর্টের পর্যবেক্ষণকে বিবেচনায় রেখে তাদের রায়ে জানায়, মহার্ঘভাতা কর্মচারীদের ন্যায্য পাওনা। তারা ২০২০-র ১৬ ডিসেম্বরের মধ্যে বকেয়া মেটাতে বলে।

হাইকোর্ট স্যাটের নতুন রায়কেই বহাল রাখল শুক্রবার। বলা হয়েছে তিন মাসের মধ্যে বকেয়া মেটাতে হবে। আইনজ্ঞ মহলের বক্তব্য, এই মামলার সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের দিল্লিতে কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতা পান। কিন্তু নিজের রাজ্যে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত। আদালত ও স্যাট রাজ্য সরকারের এই দ্বিমুখী সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলে।

বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?

বকেয়া ডিএ মেটাতে কি করবে নবান্ন? কি পরিকল্পনা করছে সরকার?

শেষমেশ রাজ্য সরকারি কর্মচারীরাই শেষ জয়ের হাসি হাসলেন কলকাতা হাইকোর্টে (DA Verdict)। তাঁরা বলছেন, এমন নীতিহীন সরকার কোথাও দেখা যায় না। তাদের খারিজ করে আজ ন্যায়ের জয় হল, সত্যের জয় হল। মাননীয় বিচারপতিরা তাতে সিলমোহর দিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর