Cyclone: কালী পুজোতে বড় বিপর্যয়ের আশঙ্কা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ঘূর্ণিঝড় আম্পান যেসব এলাকায় আঘাত হেনেছিল, সিত্রাং ঠিক সেসব এলাকায় আঘাত হানতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া মডেল বা জিএফএস। সোমবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক গ্রেফতার, হেফাজতে নেবে ইডি

সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১৭ অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে পরের দিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, অক্টোবরের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন সৃষ্টির আশঙ্কার কথা নির্দেশ করছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম।

কালী পুজোতে বড় বিপর্যয়ের আশঙ্কা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
কালী পুজোতে বড় বিপর্যয়ের আশঙ্কা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যে স্থানে আঘাত করবে সেই স্থানের উপকূলীয় এলাকায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে বলেও জানান তিনি। আবহাওয়াবিদদের মতে চলতি মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, একটি সিস্টেমে কয়েকটি ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।

কালী পুজোতে বড় বিপর্যয়ের আশঙ্কা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

3 2

আজ কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি ও ২৭ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন