নজরবন্দি ব্যুরো: সিত্রাং পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দোস। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গেছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে।
আরও পড়ুন: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য বাঁচল প্রাণ


অন্ধ্রের উপকূলে আছড়ে পড়লেও এর প্রভাব কিছুটা হলেও পড়বে বাংলার ওপর। আর তার জেরে বৃষ্টি হতে পারে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, ১০ নভেম্বর সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। পশ্চিমা জেট বাতাস এই ঝড়ের দ্বারা সংগৃহীত জলীয় বাস্প উত্তর – পূর্ব দিয়ে বয়ে নিয়ে আসবে।

যার ফলে ১১ অক্টোবর দক্ষিণবঙ্গে ও ১২ অক্টোবর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝড়ের জেরে ১১ নভেম্বর পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে। যার ফলে ১১ই নভেম্বর দক্ষিণবঙ্গে এবং ১২ই নভেম্বর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দোস, বাংলায় কতটা পড়বে প্রভাব, কি বলছে আবহাওয়া দফতর
জানা গেছে, এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ১১ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের কাছে ভূভাগে প্রবেশ করতে পারে ঝড়টি। এই ঝড়ের জেরে অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানার একাংশে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে।







