বাংলাদেশে জুড়ে জারি কারফিউ, মৃত বেড়ে ১০৫, দেশে ফিরছেন ভারতীয়রা

Bangladesh: এখনও পর্যন্ত মেঘালয় দিয়েই ৪০৫ জন ভারতীয় নিজের দেশে ফিরেছেন বাংলাদেশ থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমশ খারাপের দিকে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে যে কোটা বা সংরক্ষণ বিরোধী আন্দোলন চলছে, তাতে ক্রমশ বাড়ছে রক্তপাত। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, চট্টগ্রাম, রংপুর-সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার ছাত্র-ছাত্রী পথে নেমে আন্দোলন করছেন। আর সেই আন্দোলনরত পড়ুয়াদের আটকাতে কড়া হাতে নেমেছে সরকার।

বাংলাদেশে জুড়ে জারি কারফিউ, মৃত বেড়ে ১০৫, দেশে ফিরছেন ভারতীয়রা
ছবি Google থেকে

এখনও পর্যন্ত ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ জুড়ে। শুক্রবার রাত থেকে আরও কড়া পদক্ষেপ করেছে শেখ হাসিনা সরকার। শুক্রবার রাতে পুরো বাংলাদেশে কারফিউ জারি করে সেনা নামিয়েছে হাসিনা সরকার। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন ঘোষণা করেন যে, শুক্রবার দুপুর থেকেই পরবর্তী নির্দেশ ঘোষণা না-হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে জুড়ে জারি কারফিউ, মৃত বেড়ে ১০৫, দেশে ফিরছেন ভারতীয়রা

বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এবং মেঘালয় দিয়ে শুধু শুক্রবারই ভারতে ফিরেছেন ৩০০-র বেশি পড়ুয়া। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনও না কোনও কোর্স করছিলেন তাঁরা। সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বাংলাদেশে জুড়ে জারি কারফিউ, মৃত বেড়ে ১০৫, দেশে ফিরছেন ভারতীয়রা

বাংলাদেশে জুড়ে জারি কারফিউ, মৃত বেড়ে ১০৫, দেশে ফিরছেন ভারতীয়রা
ছবি Google থেকে

এর আগে বৃহস্পতিবার মেঘালয় সীমান্ত দিয়ে ২০২ জন ভারতীয় প্রবেশ করেছিল এদেশে। নেপালেরও শতাধিক পড়ুয়া মেঘালয় দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় থাকে শুক্রবারও। এই আবহে এখনও পর্যন্ত মেঘালয় দিয়েই ৪০৫ জন ভারতীয় নিজের দেশে ফিরেছেন বাংলাদেশ থেকে। এছাড়া ভুটানের বহু পড়ুয়াও বাংলাদেশ থেকে মেঘালয় হয়ে ঢুকেছেন ভারতে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফ থেকেও ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারতীয়দের। খোলা হয়েছে হেল্পলাইন নম্বরও। নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের ওপরে জায়গা দিতে হবে মেধাকে, এই দাবিতেই বাংলাদেশে চলছে এই আন্দোলন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন