Amit Shah on J&K: কয়েক বছর পর আর লাগবে না সিআরপিএফ, জম্মু-কাশ্মীর নিয়ে অমিত শাহের বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরে কয়েক বছর পর আর লাগবে না সিআরপিএফ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথমবার জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে।

আরও পড়ুনঃ Cyclone Ashani: রবিবার থেকেই বৃষ্টি, সোমবার আছড়ে পড়ার আগেই অশনি সংকেত

শনিবার সিআরপিএফের ৮৩ তম প্যারেড অনুষ্ঠানে শ্রীনগরের মৌলানা আজাদ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং ভারতের নকশাল এলাকায় সিআরপিএফ জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস কিছুদিনের মধ্যেই এই তিন এলাকায় শান্তি ফেরাতে সিআরপিএফের প্রয়োজন হবে না। সিআরপিএফের কাজের জন্যই সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে।

তবে কি জম্মু-কাশ্মীর থেকে কী সত্যিই ফিরতে চলেছে সেট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স? কারণ, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানে ২৫ শতাংশ সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। শান্তি বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছে, আর্মি, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি। সেইসঙ্গে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশও।

কয়েক বছর পর আর লাগবে না সিআরপিএফ, দাবী অমিত শাহের 

কয়েক বছর পর আর লাগবে না সিআরপিএফ, দাবী অমিত শাহের 
কয়েক বছর পর আর লাগবে না সিআরপিএফ, দাবী অমিত শাহের

অমিত শাহের কথায়, যেভাবে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য সিআরপিএফ যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তাঁদের সুনাম করতেই হবে। শুধুমাত্র শান্তি বজায় রাখা নয়, সন্ত্রাস মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁদের। এর জন্য ৩৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত