নজরবন্দি ব্যুরোঃ রিয়াল মাদ্রিদে ফিরতে চলেছেন CR7, রিয়ালের কোচ জিদান জানিয়ে দিলেন, রোনাল্ডোর ফেরার সম্ভাবনা প্রবল। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ ৯ বছর কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে।
আরও পড়ুনঃ ব্যাঙ্কের পর আজ থেকে শুরু হল রাষ্ট্রায়াত্ব বীমা কর্মীদের ধর্মঘট।
এই সময়টা ছিল তার কাছে স্বপ্নের মতো। এমন কোন ট্রফি নেই যা রিয়াল মাদ্রিদকে তিনি দেননি। তারপরেই ২০১৮ সালে রোনাল্ডো সিদ্ধান্ত নেন রিয়ালকে তার আর কিছু দেওয়ার নেই। তাই পাড়ি দেন ইতালিতে। ইতালির ক্লাব জুভেন্টাসে ১০০ মিলিয়ন ইউরোতে যোগ দেন রোনাল্ডো।
আর ৩ বছর পর আবার ফেরার সম্ভবনা প্রবন হল সি আর সেভেন এর। আসলে রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা উসকে দিয়েছিলেন স্বয়ং রোনাল্ডো। কিছুদিন আগে ৩৬ বছরের তারকা ফুটবলার স্যোশাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন। যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন, অতীত বরাবরই সুখকর হয়।
রিয়াল মাদ্রিদে ফিরতে চলেছেন CR7, জুভেন্তাসকে সিরি আ লিগ দিয়েছেন দু’বার ঠিকই, কিন্তু এবার তাও না হওয়ার সামনে দাঁড়িয়ে। একদিকে চ্যাম্পিয়ন্স লিগে আশাহত হওয়া, অন্যদিকে সিরি আ লিগও হাতছাড়া, তাই রোনাল্ডোর উপর থেকে যাবতীয় আস্থা ফুরিয়ে গিয়েছে জুভেন্তাস কর্তাদের। সেইজন্য তিনি পা বাড়িয়েছেন পুরনো ক্লাবে।



