ব্যাঙ্কের পর আজ থেকে শুরু হল রাষ্ট্রায়াত্ব বীমা কর্মীদের ধর্মঘট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাঙ্কের পর আজ থেকে শুরু হল রাষ্ট্রায়াত্ব বীমা কর্মীদের ধর্মঘট। গোটা দেশে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক ও বীমা সংস্থাগুলি বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। যার প্রতিবাদে গত সোমবার ও মঙ্গলবার গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘট ডাকে রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক ইউনিয়নগুলি। গতকাল তাদের ধর্মঘট শেষ হবার পর আজ থেকে ব্যাঙ্কের পথে হেঁটেই ধর্মঘট শুরু করল রাষ্ট্রায়াত্ব বীমা সংস্থার কর্মীরা।

আরও পড়ুনঃ নজর OBC উন্নয়নে! ২১মার্চ প্রকাশিত হবে BJP’র ইস্তেহার।

চারটি রাষ্ট্রায়াত্ব সাধারণ বীমা সংস্থার কর্মীরা সারা দেশ জুড়ে ধর্মঘটে নেমেছেন ,আর আগামীকাল জীবন বীমা নিগমের কর্মীরা সারা দেশ জুড়ে ধর্মঘট করবেন এলআইসির বিলগ্নিকরণ প্রস্তাবের বিরুদ্ধে। আজ ও কাল চলবে এই ধর্মঘট। তবে ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা করার কথা বললেও এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন সরাসরি জানান সরকারের অন্যতম পুরনো জীবন বীমা সংস্থা এলআইসির শেয়ার শীঘ্রই বাজারে আনা হবে। অর্থাৎ সাধারণ মানুষ কিনতে পারবে এলআইসির ইনিশিয়াল পাবলিক অফারিং(আইপিও)।

দীর্ঘদিনের লাভজনক সংস্থার বেসরকারিকরনে তখনই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। এদিকে ব্যাঙ্ক নিয়েও সরকারের ভাবনার কথা অর্থমন্ত্রী জানাতেই কর্মীদের বিক্ষোভ চরম আকার নেয়। কিছুদিনের মধ্যেই ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক ইউনিয়ন গুলি। সেই ধর্মঘট অনুষ্ঠিত হয় গতকাল অ পরশু। তখনই বীমা সংস্থার কর্মী ইউনিয়ন জানায় তারাও একইভাবে ধর্মঘটের পথে হাঁটবে। তবে এই ধর্মঘটের দ্বারা আদৌ কোন সমাধানসূত্র হবে কিনা তা নিয়ে সন্দিহান সকলেই।

ব্যাঙ্কের পর আজ থেকে শুরু হল রাষ্ট্রায়াত্ব বীমা কর্মীদের ধর্মঘট। কারন এই ধর্মঘটের ফলে আদৌ কি সরকার নিজেদের সিদ্ধান্ত বদলাবে সে প্রশ্ন বারবার উঠে আসছে। প্রসঙ্গত চার মাস ধরে চলা কৃষকদের প্রতিবাদের পরও কৃষি বিল প্রত্যাহার করেনি কেন্দ্রীয় সরকার। আশঙ্কা একই ঘটনা ঘটবে এই ক্ষেত্রেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন