নজর OBC উন্নয়নে! ২১মার্চ প্রকাশিত হবে BJP’র ইস্তেহার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নজর OBC উন্নয়নে! ২১মার্চ প্রকাশিত হবে BJP’র ইস্তেহার।। বেশ কয়েকদিন আগেই প্আরকাশ প্ইাওয়ার কথা ছিল তৃণমূলের ইস্তেহার। কিন্তু নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়ে দলনেত্রীর আহত হওয়ার কারণে পিছিয়েছে দিন। আজ জঙ্গলমহলের কর্মসূচী সেরে মুখ্যমন্ত্রী প্রকাশ করবেন তৃণমূলের ইস্তেহার। আগেই বলা হয়েছিল বিপক্ষ দলকে কটাক্ষ নয় তৃণমূলের ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা হলো উন্নয়ন। তাছাড়াও মমতার সরকার আগেই জানিয়েছে তৃতীয় বার ক্ষমতায় ফিরলে দেবে আগামী ৫ বছর মাসকাবরি রেশনের ফ্রি হোম ডেলিভারি দেবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ বাড়ি বন্ধক থেকে মায়ের অলঙ্কার বিক্রি, অদম্য জেদ নিয়ে সারদার টাকা ফেরাছেন কুণাল ঘোষ

এবার প্রকাশ পেতে চলেছে বিজেপির ইস্তেহার। সম্ভবত আগামী ২১সে মার্চ প্রকাশ পাবে তা। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বারবার বাংলায় এসেছেন নির্বাচনী প্রচারের জন্য। আর প্রতিবার সভামঞ্চ থেকে দিয়ে গেছেন একাধিক প্রতিশ্রুতি। গঙ্গাসাগরের সভায় দাঁড়িয়ে অমিত শাহ্ বলেছিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চালু হবে সপ্তম পে কমিশন। এছাড়া নারী সুরিক্ষা, দুর্গা পূজা এসব নিয়েই একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন আরও কৃষক থেকে মৎসজীবিদের সাহায্যের।

ক্ষমতায় এলে মেয়েদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করবে ক্ষমতায় এলে বিজেপি
সরকারি কর্মচারিদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন।
আরও অনগ্রসর হিন্দু জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া।

কৃষক, মৎসজিবিদের জন্য থাকছে একগুচ্ছ সুবিধা। প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনার আওতায় বকেয়া ১২ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
৪ লক্ষ মত্‍স্যজীবীকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অনুরূপ বছরে ৬ হাজার কোটি টাকা দেবে সরকার।
মত্‍স্যজীবীদের জন্য পৃথক দফতর।
মত্‍স্যজাত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য উত্‍সাহ।
পরিকাঠামো উন্নয়ন

সামাজিক জীবনযাত্রার একাধিক সুবিধা এবং বদল আনতে চলছে গেরুয়া শিবির। প্রতিটি বাড়িতে পাইপলাইনে পরিস্রুত পানীয় জল সরবরাহ।
দ্বারকেশ্বর ও গন্ধেশ্বর সেচ প্রকল্পের জন্য ৩০০০ কোটি টাকা।
জেলা শহরগুলিতে আধুনিক পরিকাঠামো নির্মাণ।
দক্ষিণ ২৪ পরগনায় বিপর্যয় মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন। যাতে প্রাকৃতিক বিপর্যয়ে কোনও প্রানহাণি না হয়।
স্বাস্থ্য

ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ণের সিদ্ধান্ত ঘোষণা।
পশ্চিমাঞ্চল ও অনগ্রসর শ্রেণিকল্যাণ

অরণ্যের অধিকার আইনের বাস্তবায়ন।
বনজ উত্‍পাদনের ন্যূনতম সহায়ক মূল্য।
উপজাতি অধ্যুষিত এলাকায় প্রতিটি ব্লকে একটি করে একলব্য আদিবাসী স্কুল স্থাপন
পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী বিশ্ববিদ্যালয়ের স্থাপন।
এ ছাড়াও আরও কিছু বড় ঘোষণা থাকতে পারে

উচ্চ মাধ্যমিকে ৭০ শতাংশের বেশি নম্বর পেলে তফসিলি জাতি ও উপজাতির ছাত্রদের উচ্চ শিক্ষায় ৫০ শতাংশ আর্থিক সহায়তা।
তফসিলি উপজাতির ছাত্রদের জন্য হস্টেল নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
সাঁওতাল, ওরাঁও, মুণ্ডা, কোরা, লোধা, মাহিলি, শবর, বেদিয়া, ভূমিজ সহ প্রতিটি উপজাতি কল্যাণে ১০০ কোটি টাকা করে তহবিল গঠন।

নজর OBC উন্নয়নে! ২১মার্চ প্রকাশিত হবে BJP’র ইস্তেহার। সমস্ত পয়েন্ট সহ বিজেপির এবারের ইস্তেহারের মূল পয়েন্ট OBC উন্নয়ন। গতকালই জে. পি. নাড্ডা বাঁকুড়ার একটি জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের অনগ্রসর হিন্দু জাতি গোষ্ঠীদের ক্ষমতায় এলে সংরক্ষণের ব্যবস্থা করবে বিজেপি।বাংলার অসংরক্ষিত অনগ্রসর হিন্দু জাতিদের OBC এর আওতায় আনবে বিজেপি। গতবছর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল রাজ্যের শাসক দল বাংলায় মুসলিম তোষণ করছে। বাংলায় OBC কোটায় মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষ দের আনা হলেও অনগ্রসর হিন্দু জাতির জনগণকে আনা হয়নি। এবার নির্বাচনী ইস্তেহারে মূল পয়েন্ট OBC উন্নয়নকে মূল পয়েন্ট বানিয়ে বাকি সব দলের সঙ্গে লড়তে চাইছে বিজেপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত