শত্রু নির্বাচনে ভুল, ফ্লপ বিজেমূল তত্ত্ব, হতাশার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল বাম শিবিরে

সাড়া জাগিয়েও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে খাতা খুলতে পারেনি বামফ্রন্ট। তাঁদের ৩০ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের জামানত জব্দ হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাড়া জাগিয়েও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে খাতা খুলতে পারেনি বামফ্রন্ট। যে শূন্য তকমা এবার ঘুচবে বলে আশা করেছিলেন সমর্থকেরা তা কার্যত একেবারেই সম্ভব হয়নি। আর এবার বামফ্রন্টের অভ্যন্তরীণ কোন্দলের চিত্রটা প্রকাশ্যে এল। সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য কড়া সমালোচনা করলেন বঙ্গ বামফ্রন্ট নেতৃত্বের।

আরও পড়ুন: আত্মসম্মান বিকিয়ে আর জোট নয়, উপনির্বাচনেও ‘বাম-কং’ ভুলে একলা চলো নীতি নিল ISF

এবারের লোকসভায় ৪২ আসনের মধ্যে ৩০ আসনে বামেরা প্রার্থী দেয়। বাকি কংগ্রেস। একে অপরের সমর্থন নিয়েই ভোটে লড়ে তাঁরা। ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, মালদহ দক্ষিণ এই আসনটি থেকে কেবল জয় পেয়েছে কংগ্রেস। কিন্তু, বামেরা খাতা খুলতেই পারেনি। শুধু তাই নয়, বামেদের ৩০ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের জামানত জব্দ হয়েছে।

দীপঙ্কর ভট্টাচার্যের মতে, রাজ্যে শত্রু নির্বাচন করতে ভুল করেছে সিপিআইএম। একই সঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বরং বেশি ভরাডুবি হয়েছে। অর্থাৎ, তিনি মনে করছেন, এই ‘বিজেমূল’ তত্ত্ব আবারও ব্যর্থ প্রমাণিত হল। একই সঙ্গে তাঁর বক্তব্য, লোকসভা ও বিধানসভা ভোটের ইস্যু সম্পূর্ণ আলাদা। সেখানে বাংলার নেতারা এটা লোকসভা না বিধানসভা ভোট তা ধরতেই পারেননি!

শত্রু নির্বাচনে ভুল, ফ্লপ বিজেমূল তত্ত্ব, হতাশার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল বাম শিবিরে
শত্রু নির্বাচনে ভুল, ফ্লপ বিজেমূল তত্ত্ব, হতাশার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল বাম শিবিরে

এ রাজ্যে খাতা খুলতে না পারলেও বিহারে সাফল‌্য এসেছে সিপিআই(এমএল) লিবারেশনের। কারণ, সেখানে বিজেপি বিরোধী জোড় একত্রিত ছিল। কেন্দ্রে ‘ইন্ডিয়া’ জোটে বাম ও তৃণমূল সহাবস্থান করলেও রাজ্যে সে চিত্র দেখা যায়নি। দীপঙ্কর বলেছেন, “বাংলায় সিপিআইএম মূল জোটের বাইরে গিয়ে কংগ্রেসের সঙ্গে পৃথক জোট বানিয়েছে। সেটা বিজেপির বিরুদ্ধে প্রধান জোট নয়। সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল দুর্বল হতে বাধ‌্য।”

শত্রু নির্বাচনে ভুল, ফ্লপ বিজেমূল তত্ত্ব, হতাশার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল বাম শিবিরে

শত্রু নির্বাচনে ভুল, ফ্লপ বিজেমূল তত্ত্ব, হতাশার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল বাম শিবিরে

মঙ্গলবার কলকাতায় লিবারেশনের রাজ‌্য দফতরে সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান, “তৃণমূল ও বিজেপিকে একই কায়দায় সমালোচনা করে প্রচার করা হয়েছে। এটা কার্যকর হয়নি। বিজেপি ও তৃণমূলকে একাকার করে দেখা, বিজেমূল তত্ত্ব, এসব বাস্তব অবস্থা নয়। এটা অনেকটা ভাবের ঘরে চুরি করার মতো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত