নজরবন্দি ব্যুরো: জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনায় গ্রেফতার সিপিএম কর্মী আনিসুর লস্কর। মোবাইল টাওয়ারের লোকশন ট্র্যাক করে নদিয়ার হরিণঘাটা থেকে থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় আনিসুর ছাড়াও আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি, আজ আদালতে গরহাজির জ্যোতিপ্রিয়


গত সোমবার জয়নগরের বামনগাছিতে নিজের বাড়ির কাছেই খুন হন এলাকার পরিচিত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর৷ এই খুনের পিছনে সরাসরি স্থানীয় সিপিএম কর্মীদেরই দায়ী করেন সইফুদ্দিনের বাবা ইলিয়াস৷ সেদিনই সকাল ৭টা নাগাদ বামনগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলুয়াখাঁকি নস্কর পাড়া এলাকায় হামলা চালায় তৃণমূল কর্মীদের একাংশ।

পুলিশ সূত্রে খবর, এই আনিসুরই ‘মাস্টারমাইন্ড’। তিনি দলুয়াখাকির বাসিন্দা। নিহত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানেও নাম রয়েছে আনিসুরের। তবে কেন তৃণমূল নেতাকে খুন করল ওই সিপিএম নেতা, তা এখনও স্পষ্ট নয়।



ঘটনার পর থেকেই ফেরার ছিলেন সিপিএম নেতা আনিসুর রহমান লস্কর। তদন্তে নেমে তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই তাঁকে পাকড়াও করা হয়।
তৃণমূল নেতা খুনে গ্রেফতার CPIM কর্মী আনিসুর, মোবাইল লোকেশন ট্র্যাক করে খোঁজ









