তৃতীয় ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা নয়, কংগ্রেস কে সমর্থনের সিদ্ধান্ত নিল সিপিআইএম।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় স্তরে BJP বিরোধী জোট নিয়ে বিপাকে পড়েছিল সিপিআইএম নেতৃত্ব। সেই বিড়ম্বনার কারন কংগ্রেস এবং তৃণমূল। তাই এই দুই দল সম্পর্কে নিজেদের অবস্থান ঠিক করতে বৈঠকে বসে সিপিআইএম। শুক্রবার থেকে দিল্লিতে তিনদিনের কেন্দ্রীয় কমিটির (Central Committee) বৈঠক চলছে। কিন্তু বৈঠকে জোট সংক্রান্ত বিষয়ে পরিস্থিতি জটিল হচ্ছে দেখে শনিবার রাতেই পলিটব্যুরোর বৈঠক ডাকেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আরও পড়ুনঃ ডেথ সার্টিফিকেটে মোদির ছবি নেই কেন? বাংলা ছাগলের তৃতীয় বাচ্চা? কেন্দ্রকে তুলোধোনা মমতার

সেই বৈঠকেই স্থির হয়ে গেল ২০২৪ সালে লোকসভা নির্বাচনের রনকৌশল। তৃতীয় ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা নয়, কংগ্রেস কে সমর্থনের সিদ্ধান্ত নিল সিপিআইএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে পার্টির রণকৌশল নিয়ে আলোচনা হয়। কংগ্রেস কে সমর্থনের প্রশ্নে কারাত এবং কেরল লবির ব্যাপক বিরোধীতায় পড়ে সিপিআইএম শীর্ষ নেতারা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন সীতারাম ইয়েচুরি। ডাকেন পলিটব্যুরোর বৈঠক।

পলিটব্যুরোর বৈঠকে বৈঠকে প্রকাশ কারাত ও পিনারাই বিজয়নদের কংগ্রেসের সাথে জোটের বিষয়টি বুঝিয়ে বলতে সক্ষম হন সীতারাম। সূত্রের খবর, সর্বভারতীয় স্তরে কংগ্রেসের সাথে বিজেপি বিরোধী জোটে থাকতে অসুবিধা নেই সিপিআইএমের। কিন্তু সমস্যা দেখা দিয়েছে রাজ্য স্তরে। বিশেষ করে তিনটি রাজ্যের ক্ষেত্রে জোট নিয়ে সমস্যা হচ্ছে সিপিআইএমের অন্দর মহলে। এই তিনটি রাজ্য হল, কেরল – ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সিপিআইএম তলানিতে ঠেকলেও কেরলে তারাই রয়েছে ক্ষমতায় এবং ত্রিপুরায় রয়েছে প্রধান বিরোধী দলের মর্যাদা।

তৃতীয় ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা নয়, কংগ্রেস কে সমর্থনের সিদ্ধান্ত নিল সিপিআইএম।

তৃতীয় ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা নয়, কংগ্রেস কে সমর্থনের সিদ্ধান্ত নিল সিপিআইএম।
তৃতীয় ফ্রন্ট গড়ে বিজেপিকে সুবিধা নয়, কংগ্রেস কে সমর্থনের সিদ্ধান্ত নিল সিপিআইএম।

তাই সিদ্ধান্ত হয় যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন রয়েছে সেখানে পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু কোনভাবেই বিজেপি-কে সুবিধা করে দেওয়া যাবেনা। আর সেই কারনেই স্থির হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনে কোন তৃতীয় ফ্রন্টের রাস্তায় হাঁটবে না সিপিআইএম। বিজেপি কে রুখতে কংগ্রেসের সাথেই সমঝোতায় যাবে তাঁরা। কিন্তু যদি কংগ্রেস আর তৃণমূল জোট করে তাহলে? সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আগামী এপ্রিল মাসে কান্নুরে আয়োজিত পার্টি কংগ্রেসে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর