ডেথ সার্টিফিকেটে মোদির ছবি নেই কেন? বাংলা ছাগলের তৃতীয় বাচ্চা? কেন্দ্রকে তুলোধোনা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিলিগুড়ি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ দিনের এই সফরে একাধিক কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। তৃতীয়বার বাংলার মসনদে বসার পর এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর। এদিন সফরের শুরুতেই তিনি অংশ নেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে।  সেই মঞ্চকে ব্যাবহার করেই কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি।

আরও পড়ুনঃ গতকালের থেকে কম টেস্টেও বাড়ল আক্রান্তের সংখ্যা, ৫ টি জেলা নিয়ে বাড়ছে উদবেগ।

দুদিন আগেই দেশে ১০০ কোটির টিকাকরণ সম্পূর্ণ হওয়ার দাবি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই দাবিকে ‘জুমলা’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, দেশে এমন অনেক মানুষ আছেন যারা এখন পর্যন্ত একটাও টিকা পাননি। সেই সব মানুষকে টিকাকরণের ব্যবস্থা না করে কৃতিত্বের দাবি করছে কেন্দ্র। এমনকি পশ্চিমবঙ্গের সাথে ভ্যাকসিন নিয়েও বঞ্চনা করা হচ্ছে।

ডেথ সার্টিফিকেটে মোদির ছবি নেই কেন প্রশ্ন তুলে মমতা বলেন, “মহারাষ্ট্র বেশি পেয়েছে টিকা। বাংলা ছাগলের তিন নাম্বার ছানা! আমার জনসংখ্যা বেশি। কেন টিকা পাব না? ভ্যাকসিন কিনে বিনা পয়সায় দিয়েছি। এদিকে একটা করে সার্টিফিকেট দিচ্ছে। যারা মারা গেল, তাঁদের ডেথ সার্টিফিকেটে মোদীর ছবি দেবে তো?” মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের দরকার ১৪ কোটি টিকা অথচ রাজ্যকে দেওয়া হয়েছে ৭ কোটি!

ডেথ সার্টিফিকেটে মোদির ছবি নেই কেন?

ডেথ সার্টিফিকেটে মোদির ছবি নেই কেন? বাংলা ছাগলের তৃতীয় বাচ্চা? কেন্দ্রকে তুলোধোনা মমতার
ডেথ সার্টিফিকেটে মোদির ছবি নেই কেন? বাংলা ছাগলের তৃতীয় বাচ্চা? কেন্দ্রকে তুলোধোনা মমতার

দেশের সার্বিক টিকাকরন নিয়ে মমতা বলেন, “সারা ভারতে ৩৫ কোটি মানুষ এখনও একটিও টিকা পায়নি। যাঁরা টিকা পাননি, তাঁদের টিকা না দিয়ে ঢক্কানিনাদ করছে। তাছাড়া এখনও ১৮ বছরের নীচে টিকাকরণ শুরুই হয়নি। তা হলে কী ভাবে দেশের সর্বস্তরের মানুষ টিকা পেলেন?’’

কোভাক্সিন নিয়ে কেউ বিদেশে যেতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, “কোভ্যাক্সিন নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য বাইরে যেতে পারছেন না। কেউ চিকিৎসা করাতে বাইরে যেতে পারছেন না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছি, কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরাও যেন অন্য দেশে যাওয়ার সুযোগ পান।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর