গতকালের থেকে কম টেস্টেও বাড়ল আক্রান্তের সংখ্যা, ৫ টি জেলা নিয়ে বাড়ছে উদবেগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর পর থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে ফের হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বঙ্গে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস মিলছে ভালভাবেই। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে। পুজো আবহে মাস্কহীন প্যান্ডেল হপিং এর কারনেই লাগাতার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ কলকাতায় ৪৪৯ আক্রান্তের মধ্যে ১৯৪ জনের দুটি ডোজ নেওয়া, ফের লকডাউন?

কিছুক্ষন আগে করোনার বুলেটিন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। মৃত্যু হয়ে ১০ জনের। আজ কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৩ জন, মৃত্যু হয়েছে ২ জনের। সার্বিক ভাবে কোলকাতার চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬৬। এই মুহুর্তে মহানগরে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৭৮ জন।

এদিকে সংক্রমণ অব্যাহত রয়েছে উত্তর ২৪ পরগণা জেলাতেও। এদিন এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন, মৃত্যু হয়েছে ২ জনের। খুব একটা পিছিয়ে নেই হুগলী জেলা। হুগলী জেলাতে এদিন ৮৯ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মৃত্যু হয়েছে ২ জনের। এর পরেই আছে হাওড়া। ২৪ ঘন্টায় হাওড়া জেলাতে আক্রান্ত হয়েছেন ৮৩ জন। তবে মৃত্যু হয়নি কারও। দক্ষিণ ২৪ পরগনায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

গতকালের থেকে কম টেস্টেও বাড়ল আক্রান্তের সংখ্যা

গতকালের থেকে কম টেস্টেও বাড়ল আক্রান্তের সংখ্যা, ৫ টি জেলা নিয়ে বাড়ছে উদবেগ।
গতকালের থেকে কম টেস্টেও বাড়ল আক্রান্তের সংখ্যা, ৫ টি জেলা নিয়ে বাড়ছে উদবেগ।

এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৮ জন, যা নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৯ হাজার ৫১৮। এদিন করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ৪২ হাজার ৬২২। এখন পর্যন্ত মোট করোনা টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৯ লক্ষ ২৮ হাজার ১৮৯ টি। এখন রাজ্যে করোনা সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। যা ক্রমাগত কমছে পুজোর পর থেকে। অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে ডবল ডোজ প্রাপকদের করোনা ভাইরাসে সংমক্রমিত হওয়া। দেখুন সম্পুর্ণ বুলেটিন

fa764aad289a47adb0ca2d13d9e12bb7 0002 fa764aad289a47adb0ca2d13d9e12bb7 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত