জোট করলে কি মিলবে ভোট! ধোঁয়াশা বাম- কংগ্রেসের অন্দরে

সিপিএম কংগ্রেসকেই সমর্থন দেবে বলে জানালেও ব্লক নেতৃত্বের দাবি, "আমাদের সঙ্গে নিশ্চয়ই সেখানে শত্রুতা করবে না ফ্রন্টের বাকি শরিকরা।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আর বাকী মাত্র ১৫ দিন। ১৯ শে এপ্রিল প্রথম দফার ভোট। বাংলার শাসক শিবির প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। ৪০ আসনে প্রার্থী দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস কোথায়? এখনও ধোঁয়াশা রয়েছে রাজ্যে সিপিএম-কংগ্রেস জোট নিয়ে। প্রস্তুতির দিক থেকে এখনও অনেকটাই যেন পিছিয়ে বাম ও কংগ্রেস। বাম-কংগ্রেসে জোট হল।

জোট করলে কি মিলবে ভোট! ধোঁয়াশা বাম- কংগ্রেসের অন্দরে

আরও পড়ুন : প্রার্থী ঘোষণা কংগ্রেসের, তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ

প্রচারে যৌথ উদ্যোগে রাস্তায় নামার কথাও বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । বাম ও কংগ্রেস মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ৩১ টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা ও বরাহনগরের উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েও কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। বাম শরিক দল ফরোওয়ার্ড ব্লকের সঙ্গেও আসন নিয়ে কিছু সমস্যা চলছে বামের অন্দরে।

জোট করলে কি মিলবে ভোট! ধোঁয়াশা বাম- কংগ্রেসের অন্দরে

পুরুলিয়া আসনটি কংগ্রেস চাইলেও তা ছাড়তে আগ্রহ প্রকাশ করেনি ফরওয়ার্ড ব্লক। এমনকি এই আসন নিয়ে কোনওরকম আলোচনায় যেতে চাইনি ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। পুরুলিয়াতে কুড়মি ভোট এবার ফ‌্যাক্টর। তাদের প্রার্থীও দাঁড়িয়েছেন। বাম, কংগ্রেসের আলাদা কুড়মি সমর্থন থাকলেও সেই ভোট ভাগ হয়ে কুড়মিদের ঝুলিতে যেতে পারে বলে সন্দেহ প্রদেশ নেতৃত্বের।

জোট করলে কি মিলবে ভোট! ধোঁয়াশা বাম- কংগ্রেসের অন্দরে
জোট করলে কি মিলবে ভোট! ধোঁয়াশা বাম- কংগ্রেসের অন্দরে

জোট করলে কি মিলবে ভোট! ধোঁয়াশা বাম- কংগ্রেসের অন্দরে

একইভাবে সেখানে ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের মধ্যে প্রার্থী নিয়ে অশান্তি হওয়ায় কারও ভোটই কেউ পাবে না বলে অনুমান বামফ্রন্ট নেতৃত্বের। সিপিএম পুরুলিয়ায় কংগ্রেসকেই সমর্থন দেবে বলে জানালেও ব্লক নেতৃত্বের দাবি, “আমাদের সঙ্গে নিশ্চয়ই সেখানে শত্রুতা করবে না ফ্রন্টের বাকি শরিকরা।” পরিস্থিতির কোন নাটকীয় পরিবর্তন ঘটে কিনা এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন